আকাশ বাড়ি
============
বন্ধু যদি আমার মনে ছোঁয়াও তোমার হাত
হৃদয় আমার আলোর ফুলে ফুলে-
থাকবে ভরে সকাল দুপুর এবং সারা রাত,
আঁধার যদি আসে তবে আসুক তোমার চুলে।
তোমায় দেবো হৃদয় আকাশ
আকাশ জোরা বাড়ি
উঠান ভরে নাচবে তুমি
মেঘ বালিকা নারী।
আকাশের ঐ পশ্চিমে তোর ঘুমের শীতল পাটি
পাতবো বলে বিকেল হলে সূর্য়্য ডুবে যায়।
একটি নদী বইয়ে দেবো পুবের আকাশ জোরে
যেনো সকাল তোমার মুখটি দেখে নদীটির আয়নায়।
সূর্য সাড়শ সকাল হাওয়া সোনালি রোদ্দোর
ঘুম ভাঙ্গানির পদ্য পাঠের আসর পেতে নিয়ে
তোমায় জাগায়, আমার নাকে গৌর ঘ্রাণের ঘোর
তোমার দেহ আমার কাছে প্রকৃতি আজ প্রিয়ে।
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০১৫ রাত ১:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



