নদী তোমার বয়স কতো হলো?
একশো? নাকি হাজার বছর ধরে--
বইছো তোমি এই এই পৃথিবীর পরে?
তবুও নদী লাগছে তোমার বয়স কেবল ষোল।
তাইকি নদী তোমার জলে কৈশোরেই ঘ্রাণ?
নদী তুমি ষোলআনা এখলো অম্লান!
জান কি নদী তোমার পাশে আরেক জলের ধারা
ষোড়শী ঢেউ, জীবন নামের নদীতে কলকল,
নিত্য তুলে অলক খুলে কালো জলের মতো
তোমার মত প্রবাহিত, তুমিই অবিকল।
কুশিয়ারা তোমার পাড়ে অন্য আরেক নদী
চঞ্চলাময় বইছে দেখ, তোমার নীরবধি--
চলার পথটি যত বিশাল সুদূর প্রবাহিত
ঐ নদীটির স্বপ্নের ঢেউ সেই খানে উন্নিত।
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১৫ রাত ১২:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


