হাজার শতক--বেদনায় ভারী হয়ে আছে
জমিন ভরিয়া গেছে অগনন মানুষের শবে।
মালয়েশিয়ার বন বেবিলন চেঙ্গিস পাহাড়ের তলা
কোন্ যাগা বাকি আছে? নতুন বদ্যভূমি হবে?
চিতা আর কবরের অগনন বিশাল হিসেব
বাঙ্গালি সাগরে ডুবে বাড়াযে দিয়েছে ঢেরকিছু
আরেকটি লাশ গুনো, তুরকি সাগর তীরে ভেসে
ধেয়ে এলো পৃথিবীর পিছু।
আহা, এত যে মরিয়া যাই !! কেনো বলতো মানুষ?
এত প্রেম এত কাজ এত ভালোবাসা,
সব দিয়ে হয়েযাই পূর্ব পুরুষ
আমি তুমি। তবুও---
এত মৃত্যুও কেনো হয়নি সফল!!
পৃথিবীর মানুষেরা বেকুব না হলে হয় দুখি;
এতকাজ এত ঘাম মরণের এত দাম দিয়ে
পৃথিবী এখনো কেনো বেদনার দিকে এক মুখী!!
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


