তখন সৃষ্টির আগের কথা, সময় ছিলো অনন্তকাল স্থির
”আদম হাওয়া” কালের মহান কল্পনার বিলাশ,
আকাশ দিলো তারায় তারায় স্বর্গে দিলো নীড়
আদম হাওয়ার ভালোবেসে তাও মিটেনা আশ।
পান করেছে প্রেমের সুধা, খেয়েছে এক ফল
আকাশ বাড়ির নিয়মে সেটি নিষেধ ছিলো বটে,
নির্বাসনের দন্ড এলো করিতে নির্মল-
হলো আদম হাওয়ার মানব জনম, ব্যথার চিত্রপটে।
এই চিত্রপটে আমরা সবাই বিচিত্র অভিনেতা
অভিনয় করি জীবন নাটকে শতেক বছর জোড়ে,
সুখ ব্যথা ঘৃণা ভালোবাসা মায়া অনুভুতি বিক্রেতা
আসলে সকলি মিছে আমাদের মিছে বাধা মায়া ডোরে।
ছায়ামাত্রীক এই পৃথিবীর জীবনের মানে বিচিত্র,
কখনো ভেবেছি এত ছোট কেনো এই জীবনের পরিধি।
সিন্দা্বাদের ভূতের মতন জীবন এখন ঘাড়ে
বলি, এত বড় নয় এজীবন খানি, আরো ছোট করো বিধি।
কে কাহার কথা শুনিবে!! বিধাতা যেনো সে ঘুমে-
জীবনের মানে লুটেপুটে খয় চেতনার ঘুনে ধুমে।
সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০১৭ বিকাল ৫:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



