প্রথম পৃথিবী সকলেরই ছিলো,
মানুষ, বৃক্ষ, পক্ষী, মিন-
জল মাটি হাওয়া সকলের চাওয়া
সকলি তখন ছিলো স্বাধীন
দলিল পত্র ছিলোনা কিছুই
ভূমি জরিপের ছিলোনা বালাই
ছিলোনা সীমানা দেশ জাতি সেনা
ছিলো সকলি শুভ্র, সব রঙ্গীন।
আজ কেনো তবে রক্ত বিবেধ
দেশে দেশে আর ভূমিতে ভূমিতে।
আজ কেনো তবে মরণ সীমানা
জাতেতে জাতেতে আমাতে তুমিতে?
আজ কেনো তবে আমি রোহিঙ্গা
তুমি তুমি তুমি মানুষের বেশ,
আমি ভাসি কেনো রক্ত নাফেতে
তোমরা সবার আছে স্বদেশ।
আমি কি তাহলে পৃথিবীর নয়
আমিকি তাহলে এলিয়েন?
তোমরা সবার বসতি থাকলে
আমি রিফিউজি হইবো কেন?
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



