শিশিরের জল আর জমা করা হয়না এখন
আজলা ভরিয়া পান যন্ত্রনা করি প্রতিদিন,
মুখ ধুয়ে লাভ নাই, পঁচে গেছে যখন এ মন
বকেয়া পড়েই থাক অঘ্রান শিশিরের ঋণ।
তবুও শিশির বেলা তাহারে পড়েই মনে
ফেরানদীটার বুকে কোয়াশার ধুঁয়ার মতন,
অথবা সে রাত, যবে ঘাসের স্থুবের পরে নির্জনে
নীরা আর আমি সাথে চাঁদ ঢাকা শিশির পতন!!
পড়ুক শিশির সব নেই তার জমাবার সাধ আর
আজ আর যন্ত্রনা নিযে ভাবিনাকো।
মানুষ আর ঈশ্বর কেহই যা এড়াবার
দায় নিতে রাজিনয়, তারে নিয়ে
কথা নয়, মন চুপ থাকো;
এখন আর যন্ত্রনা নিয়ে ভাবিনাকো।
এখন জীবন মানে সময়ের দায়ে ঠেকে থাকা
এখন সুখের মানে মিথ্যার অভিনয়ে চলা,
সীমিত হৃদয় জোড়ে অসীম আসীমতর ফাঁকা
ভালো থাকা মানে, মিছেমিছি “ভালো আছি” বলা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


