বল্লেম আমি, চলো বন্ধু ঐ গোধূলীর পিছে-
তোমার আমার বাঁধব বাসা, মেঘ আকাশের নিচে-
বল্লে তুমি, "সোনারোদের উঠোন আমার চাই-
উষায় চলো বন্ধু, দুজন বাসা বাঁধতে যাই।"
আমি বল্লাম দখীণ হাওয়ার দুয়ার খুলে দাও
বাতাসে প্রেম গন্ধ হয়ে ছড়িয়ে যাবে দূর
যেথায় আমার প্রেম আকাশে তোমায় রঙ্গীন ভোর।
কিন্তু তোমার গলায় ছিলো উত্তরেরই সুর!!!
মিল্লনা প্রেম সমীকরণ বিকাল কি'বা ভোরে
আজকে তুমি মেঘের কণা, আকাশ-বহু দূরে-
চৈত শরতের অনেক রূপের মেঘ বলাকা তুমি।
আমার কুদিন' বৃষ্টি বিহীন সবুজ পোড়া ভূমি-
আমার মনে বন্ধু তুমি সুখের কাঁটা হয়ে
চোখের বা'বে হারিয়ে, আছো অন্তরেতে বয়ে।
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



