আবার এসেছে নব নবীন পাতার দিন-
বাসন্তীকার বেলা পৃথিবীর পথে প্রান্তরে,
জানা গেলো চলে যাবে ১৪২১ সাল
অসীম কালের হগ্বরে।
জানাগেলো এবারও বসন্তখাবে অসীম সময়
উৎ পেতে ১৪২২ বসে আছে,
হাতে ফরমান লেখা একুশের বিদায়ের চিঠি
সবুজ রঙের খাম সবুজ পাতায লেখা
চিঠির গভীর জানা গেছে।
সব জানা যায়!!
কেবল গেলোনা জানা এ অসীম কাল-
পেটে তার কতবার ডুবেগেছে বসন্ত দিন,
কেবল গেলোনা জানা কী করে মানব
সুধিয়া স্বাধীন হবে মহাকাল ঋণ।
তবুও বসন্ত আজ ”তুমি-ঘন” প্রণয়ের স্মৃতি
১৪১৯শের রানী "দ্বিপালী বালার" সম্প্রিতি।
ধানসবুজের মাঠ, শিশিরের ধুলোপথ আর
অনেক দিয়েছি শ্রম, পারিনা তবু’ এ নহে ভুলিবার।
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



