আজকে বরং চলেই যাই!
কষ্ট পাবে? হোকনা তবে!!
একটু নাহয় কষ্ট পেলে
আমায়ওতো অনেক দিলে।
মনে আছে সেদিন রাতে.?
ঐযে সে রাত,
ঠান্ডা, ভেজা এক থালা ভাত-
মনে আছে?
বসার ঘরে চলছে টিভি,
কীজানি এক হিন্দি মুভি ।
তুমি আমি এই ঘরে, আর-
সাক্ষী কেবল বন্ধ দোয়ার,
মনে আছে?
না না সে নয় কোন পাপ;
ভালোবাসার একটু হিসাব,
ভাললাগার অঙ্ক হাজারশত।
আমি কিন্তু সময়টাকে
সত্য প্রেমের ঘুর্ণিপাকে
পাকিয়ে ছিলাম করে নিজের মত।
মনে আছে?
অনেক যখন পাক খেয়েছে
আমার হৃদয় তোমার কাছে
হঠাত তুমি সুতোই চেড়ে দিলে।
বল্লে তুমি প্রেম সেতো নয়,
ফুল ফোটানোর মিছে প্রণয়
হেলায় হেলায় আমায় খেছে ছিলে।
তোমার ভাষায় ব্যর্থ আমি
ফুল ফোটানোর খেলায় নামি
হুল খেয়েছি, গুল খেয়েছি শেষে।
না হোক দেখা যাও দূরে যাও...
এখন তবে কী তুমি চাও?
প্রেমের মত অবাক করে হেসে?
আমায় তুমি চাওনা জানি, তবে-
ভালোবাসতে কেনো আমায় হবে?
আর পাবেনা, তুমি আমায়
মিছে মিছির ফুলেরখেলায়-
আজও যদি ভালোবাসি
কষ্ট দেবো কবে?
আজকে তবে চলেই যাই
এর মাঝেই সে রাত খুজে পাবে।
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




