তুমি আমার ভালোবাসার বেগম বনফুল
জীবন নামের কঠিন সাগর পাড়ে।
দ্বিপে আমার ভরসা হয়না কোনো
তুমিই আমার দ্বিপমালাসেই ভরসা করি যারে।
যদিও তুমি দুচোখ মেলে
পাঁখির বাসা খোঁজ,
তবুওতো সে চোখের মত নয়,
ভালোবাসার চোখের পলক অনন্য সে হয়।
ভালোবাসার চোখের মাঝে ভরসা থাকে ঢের
তুমি আমার চোখে তারা দেখো-
ভরসা দেবে ভরসা নেবে করোনা হেরফের
দুচোখ ভরে ভালোবাসতে শেখো।
সামনে যত ফেনার মত জীবনজলধী
ভালোবাসার ভেলায় চেঁপে পেড়িয়ে যাবো ঠিক
আমার চোখে চোখ যদি তুই রাখিস বনফুল
ভরসা পাবি আমার চোখে, আমিও নির্ভিক।
সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




