অভাবের দেশে জাগে অচেনা প্রসব ব্যথা
রক্তস্রোতের মত জন্মায় কবি দলেদলে,
হৃদয়ের সীমারেখা পাড়হয়ে দুঃখরা
ভেঙ্গেযাওয়া স্বপ্নের মরমর কথা শুধু বলে।
কবি কেনে জনমায়! কবি কেনে জনমায় এত?
কালো কালো কাকেদের মত--
বিশ্রী কুৎসিত কা কা কা।
সবাই জানিতে চায় কবি কেনো জনমায় তা;
চায়না জানিতে কেউ কবি আর কবিতার জন্মের কথা।
যখন কবিতা জন্ম হয়, কবির হৃদয়ে নয়-
প্রসবের ব্যথা চলে মগজের শিরায় শিরায়।
হৃদয়ের মাঝখানে ব্যথানয় জাগে শূণ্যতা
এই হলো মোটামুটি কবিতার জন্মের কথা।
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




