এর পর সব শেষে একদিন তোমার কাছেই ফিরে যাব,
হয়তো সেদিন তুমি হাওয়ায় চুলের ঘ্রাণ
মিশাবে প্রেমের মাপে । তার পর...
তারপর? তার পর আমি নয়
আর কেও হয়তো বাতাস-
কে জানি প্রেমের দামে তোমার হৃদয়ে শুধু বয়।
আমি শুধু দূর থেকে দেখৈ নিয়ে আশ;
মিঠায়ে মনের, চলে যাবো ফিরে দূর
আরো এক ”তারপরদিন” লাগি।
তুমি ঐশ্বর্য্য ময়ী
আমি প্রণয়ের ক্ষুদকুড়ো নিয়ে যাবো কিছু ভিখ মাগি।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০১৮ রাত ১১:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



