এক যে ছিলো
একটি আকাশ, তাহার প্রকাশ
বিশাল ছিলো, মাথার পরে ছাতার মত
বাদল হতো অবিরত,
ছিলো তাহার রূপ যে কতো!!
সাতটি রঙের মিশাল ছিলো,
বিন্যাস তার শত শত।
একদিন তার আঙ্গিনাতে
সোনারঙের সাতপ্রভাতে
রূপ কথার এক সবুজ প্রজাপতি,
উড়লে পাখায় সুরের মায়া
বাতাসে তার রূপের ছায়া
প্রেমের মত হাসলো সে সুমতি।
সেই অপরূপ ছোঁয়ায় পড়ি
রং জ্বলে তার আকাশ বাড়ি
শ্যামল ক্ষুধায় বিমলহলো তখন।
নিপুন তাহার প্রেম কারুকাজ
আকাশ হেরে অনন্ত লাজ
প্রেমের জলে গুলিয়ে দিয়ে মন।
অনেক আশার রঙিন শাড়ি
আচল করে সাজ বাহারী
ভালোবাসার আজলা পেতে কত,
অনেকগুলি উদয়াস্ত
অনেকগুলি চাঁদোয়া রাত
অনেকগুলি বসন্তদিন
শিশির ভেজা অনেক প্রভাত
উঠোন পেতে আকাশ মিছে বসেই ছিলো শত!!!
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০১৮ রাত ১১:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



