তোমার কাছে জান্তে চাই হে মানব সভ্যতা
মেয়ে নাকি মানুষ-আমি সে পরিচয়ের কথা।
সত্য নাকি মিছে আমার জনমে চরাচর
নেবনাকি না-নেব আমার স্বপ্নেতে সফর?
স্বপ্নে আমার ডর লাগ, এই দাবিয়ে দিলো বুঝি,
ডর লাগে মোর নিজের উপর, কেমনে স্বপন খুঁজি।
আমি চন্দন নাকি কালা আঁক ,
আমি অন্ধকার না ঝলমল,
আমি নির্বাক নাকি কলতান
আমি চিশ্চল নাকি চলাচল?
তোমার কাছে জান্তে চাই হে মানব সভ্যতা
মেয়ে নাকি মানুষ-আমি সে পরিচয়ের কথা।
আমার উপর নিজের কোন বিশ্বাস আছে কিনা
পারবো কিনা না-পারবো তাতে ফারাক বুঝিনা।
কার পিঠেতে সৌয়ার হবো সব হারালে পরে
পথ হারালে কোথায় যাবো, সঠিক পথের তরে?
আমি চন্দন নাকি কালা আঁক ,
আমি অন্ধকার না ঝলমল,
আমি নির্বাক নাকি কলতান
আমি চিশ্চল নাকি চলাচল?
সত্য বলবো নাকি চুপচাপই রয়ে যাবো
মনদ্বার খুল দেবো নাকি মন ভেঙ্গে দেবো?
সামনে বাড়বো নাকি সব হাল ভুলে যাবো
হাটবো জিদের পথে নাকি সব ছেড়ে দেবো?
আমি চন্দন নাকি কালা আঁক ,
আমি অন্ধকার না ঝলমল,
আমি নির্বাক নাকি কলতান
আমি চিশ্চল নাকি চলাচল।
তোমার কাছে জান্তে চাই হে মানব সভ্যতা
মেয়ে নাকি মানুষ-আমি সে পরিচয়ের কথা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


