প্রসঙ্গঃ পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতি
তারিখঃ ২৫ আগস্ট, ২০০৯
প্রথম আলো সম্পাদকীয়ঃ
এক যুগ আগে সম্পাদিত পার্বত্য চুক্তি বাস্তবায়নের ধারায় সম্প্রতি এক বিগ্রেড সেনা ও ৩৫টি অস্থায়ী সেনাক্যাম্প প্রত্যাহারের কাজ শুরু করলে একে শান্তিপ্রিয় জনসাধারণ স্বাগত জানায়। কিন্তু একই সঙ্গে স্থানীয় বাঙ্গালী জনগোষ্ঠীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বিশেষ করে সমতল ভূমি থেকে সেখানে নিয়ে সরকারী ব্যবস্থাপনায় বসতি স্থাপনের সুযোগ করে দেওয়া জনগোষ্ঠীর (সেটেলারের) মধ্যে এক ধরণের ভয় কাজ করছে। কারণ, পাহাড়ী জনগোষ্ঠী যেহেতু তাদের পার্বত্য অঞ্চলের স্থায়ী অধিবাসী বলে মনে করে না, তাই সেনা প্রত্যাহার করা হলে নিরাপত্তা দেয়ার কেউ থাকবে না বলে তাদের আশংকা। প্রকৃতপক্ষে পার্বত্য অঞ্চলে শান্তিপূর্ণ পরিস্থিতি অব্যাহত রাখার জন্য পর্যাপ্ত সেনা ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। সাম্প্রতিক সেনা প্রত্যাহার পার্বত্য চুক্তি অনুযায়ীই হচ্ছে এবং সেনা প্রত্যাহারের পর আইন-শৃংখলা রক্ষার বিধি-ব্যবস্থা চুক্তিতেই রয়েছে। সুতরাং এ নিয়ে বিভ্রান্তি সৃষ্টির কোনো অবকাশ নেই।............বিস্তারিত জানতে Click This Link
নয়াদিগন্ত সম্পাদকীয়ঃ
এককেন্দ্রিক রাষ্ট্রব্যবস্থায় বিশেষ কোনো অঞ্চল বা জনগোষ্ঠীর জন্য আলাদা সুবিধা দেয়ার কোনো সুযোগ নেই। বাংলাদেশের সংবিধানে এ ধরণের সুবিধা দেয়ার কোনো অনুমোদন নেই। কিন্তু অবাক হবার মতো বিষয় হলো, পার্বত্য চট্টগ্রামে এ ধরণের ঘটনা ঘটছে। সেখানকার বেশ কয়েকটি রাজনৈতিক ও সশস্ত্র সংগঠন পার্বত্য চট্টগ্রাম থেকে বাঙ্গালী জনগোষ্ঠীর প্রত্যাহার দাবী করছে। আবার কোনো কোনো সংগঠন পূর্ণ স্বায়ত্ত্বশাসন প্রতিষ্ঠার দাবীও জানাচ্ছে। এ ধরণের দাবী রাষ্ট্রদ্রোহিতার শামিল।
বাংলাদেশের সংবিধান অনুযায়ী এ দেশের যে কোনো নাগরিক যেকোনো অঞ্চলে বসবাস ও ভূ-সম্পত্তি কেনার অধিকার রাখে। কিন্তু ১৯৯৭ সালে জনসংহতি সমিতির সাথে স্বাক্ষরিত চুক্তির দোহাই দিয়ে শুধু বাঙ্গালীদের পার্বত্য চট্টগ্রাম থেকে বিতাড়ন নয়, সেখানে কোন ভূসম্পত্তি কেনার অধিকারও খর্ব করার উদ্যোগ নেয়া হয়েছে। ............
Click This Link
দুটো সম্পাদকীয় পড়ে কেমন যেন পরস্পরবিরোধী মনে হলো। এ কেমন ব্যাপার? এক দেশে এক ঘটনার দুই ধরণের ব্যাখ্যা। কোন্টা কোন্ভাবে, কিভাবে, কতটুকু বিশ্বাস করবো? কোনো পত্রিকার খবরের মানদন্ড কিভাবে নিরূপণ করা যায়? এ ব্যাপারে কারো কোনো আইডিয়া আছে?
আর পার্বত্য শান্তিচুক্তিতে ঠিক কি কি বিষয় বলা আছে এ ব্যাপারে কেউ কোন তথ্যসূত্র(অনলাইন) দিয়ে সাহায্য করতে পারেন?
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০১০ রাত ১০:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




