somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পিখিসিবি কিরিরিবি রিতি পিহিলি!

১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত শনিবার আমাদের ডিপার্টমেন্টের ছাত্ররা দূর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে! প্রায় তিন চার ঘন্টা ধরে তাদের সাংস্কৃতিক উপস্থাপনা রীতিমত বিস্ময় জাগিয়েছে আমার মাঝে, আমাদের ছেলে-মেয়েরা এতো ক্রিয়েটিভ! সাধারণত ইঞ্জিনিয়ারিং পড়া ছাত্ররা একটু আঁতেল ক্যাটাগরীতে পড়ে কিনা! :)

তো এক দুষ্ট ছাত্র, ধ্রুব। তার সৃজনশীল কবিতাপাঠে আমি রীতিমত মুগ্ধ! এ যাবতকালে আমি যত দুষ্ট ব্লগারদের ব্লগপোস্ট পড়েছি, সব ছাড়িয়ে গেছে তার ক্রিয়েটিভিটি! এই অসাধারণ কবিতাটি আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না!

কবিতার ধরণটা এরকম...

ধ্রুবর ক্লাস টুয়ের বাংলা ক্লাস। স্যার বললেন, আসো তো ধ্রুব, একটা কবিতা আবৃত্তি কর তো!
ধ্রুব শুরু করলো, পাখি সব করে রব রাতি পোহাইলো, কাননে কুসুম কলি সকলি ফুটিল!
স্যার বললেন, চমৎকার! তো, তুমি কাল এই কবিতাটি কোন আ-কার , ই-কার ছাড়া শিখে এসো তো!
আচ্ছা স্যার।
পরেরদিন স্যার ধ্রুবরে শুধাইলো, বাবা শিখেছ?
ধ্রুব বলল, জ্বী স্যার।
তো, বলতো দেখি!
পখসব কর রব রত পহল, কনন কসম কল সকল ফটল!
বাহ্‌, বেশ বেশ!
ধ্রুব জিজ্ঞ্যেস করল, স্যার, কমন হল? কমন হল?
স্যার বেশ খুশি হয়ে বলল, চমতকর হল, চমতকর হল!
তো, তুমি কালকে এই কবিতাটি শুধু আ-কার দিয়ে পড়ে এসো।
যথাচ্ছা!
পরেরদিন, পাখসাবা কারারাবা রাতা পাহালা, কানানা কাসামা কালা সাকালা ফাটালা!
ধ্রুবঃ কামানা হালা, কামানা হালা?
স্যারের বেশ উৎসাহ! চামাতাকারা হালা, চামাতাকারা হালা!
পরেরদিন ই-কার চর্চা!
ধ্রুবঃ পিখিসিবি কিরিরিবি রিতি পিহিলি, কিনিনি কিসিমি কিলি সিকিলি ফিটিলি!
স্যার, কিমিনি হিলি? কিমিনি হিলি?
স্যার দন্তবিকশিত প্রশংসা! চিমিতিকিরি হিলি! চিমিতিকিরি হিলি!
তো, বাবা তুই তো প্রায় পাশই করে গেলি! আর একটু কষ্ট কর বাবা! এবারই শেষ! কাল একটু উ-কার দিয়ে পড়ে আয় তো বাবা!
তথাস্তু!
পুখুসুবু কুরুরুবু রুতু পুহুলু, কুনুনু কুসুমু কুলু সুকুলু ফুটুলু!
কুমুনু হুলু? কুমুনু হুলু স্যার?
চুমুতুকুরু হুলু! চুমুতুকুরু হুলু!
এইবার পাক্কা, আর নেই! এ-কার দিয়েই শেষ!
পেখেসেবে কেরে রেবে রেতে পেহেলে, কেনেনে কেসেমে কেলে সেকেলে ফেটেলে!
কেমেনে হেলে, কেমেনে হেলে?
চেমেতেকেরে হেলে, চেমেতেকেরে হেলে!

আপনারাই বলুন, কেমন হলো এই আবৃত্তি!
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:১৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অবশেষে শেষ হলো! কিন্তু তিনি ফিরবেন কবে?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ২০ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩৫

আমি সর্ব প্রথম আগ্রহ নিয়ে ফুটবল ওয়ার্ল্ডকাপ দেখেছিলাম ১৯৯৮ তে। তখন আমি ক্লাস ৮এর ছাত্র।



আমার বড় ভাইয়ের তখন ফ্রান্সে যাবার কথা আমার আম্মার এক আত্মীয়ার বরের ব্যবসা ছিলো ফ্রান্সে।... ...বাকিটুকু পড়ুন

অহনার কীর্তিকলাপ, কিংবা পাগলামি, কিংবা ভালোবাসা

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২১ শে জুলাই, ২০২৬ রাত ১:২১

অহনা খুব জ্বালাতন করতো, অর্থাৎ খুব জ্বালাত,
বা বিরক্ত করতো আমাকে, যেমন, হঠাৎ হঠাৎ মাঝরাতে
মোবাইলে কল করে বলতো, ‘তুই যে ঘুমিয়েছিস, ঘুমানোর
আগে কি আমার কথা ভেবেছিস? বল, কতবার ভেবেছিস?
তাহলে একবার... ...বাকিটুকু পড়ুন

FIFA বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর ফাইনাল খেলা নিয়ে আমার সামান্য কিছু কথা

লিখেছেন খায়রুল আহসান, ২১ শে জুলাই, ২০২৬ সকাল ৯:২৮

গতকালের FIFA বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর ফাইনাল খেলায় মেসি অত্যন্ত নিষ্প্রভ ছিলেন। দর্শকদের তাকে মাঠে খুঁজতে হয়েছে, তিনি তার চিরাচরিত স্বভাব অনুযায়ী এ প্রান্ত থেকে ও প্রান্তে, মাঠের সর্বকোণে বল... ...বাকিটুকু পড়ুন

চেতনা, ৭১ , পাকিস্তান ঘৃনা ও বাংলাদেশের প্রেক্ষাপট।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে জুলাই, ২০২৬ সকাল ১০:০৫


যুদ্ধে ক্ষতবিক্ষত বাংলাদেশ ও যুদ্ধবিধ্বস্ত ভিয়েতনাম দুটো দেশের অর্থনৈতিক যাত্রা শুরু হয় প্রায় একই সময়ে কিন্তু তুলনামূলক ভিয়েতনামের চেয়ে বাংলাদেশের অবস্থান অনেক ক্ষেত্রে ভালো ছিল। বাংলাদেশে ছিল অনেক ভারী... ...বাকিটুকু পড়ুন

আজকে আমার মন ভালো নেই

লিখেছেন সামিয়া, ২১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৯



দুঃখের সময়ে নানান মানুষের কথা মনে পড়ে। খুব কাছের মানুষের কথা মনে পড়ে আবার অনেক দূরের মানুষের কথাও মনে পড়ে। রক্তের আপন মানুষের কথা তো মনে পড়েই তবু একদিন কীভাবে... ...বাকিটুকু পড়ুন

×