কবে কোন বর্ষায় কথা দিয়েছিলাম
তোর জন্য কদম ফুল নিয়ে যাব
এরপর পেরিয়ে গেছে কত বর্ষা
শুধু তোকে দেয়া কথাটি রাখা হয়নি।
এক গোঁধূলীতে বলেছিলি
রক্তরাঙা আলতা এনে দেবে আমায়
ঠিক ঐ লাল টুককুকে সূর্যটার মতন?
সেদিনও তোকে বলেছিলাম
কাশির হাট থেকে আলতা এনে দেব।
একদিন কাশফুলের পাশে বসে
একটি ঘাস ফড়িং চেয়েছিলি
প্রজাপতি এনে দেব বলে
তোকে শান্ত রেখেছিলাম সেদিন
আজো সেই কথা রাখা হয়নি।
আমার কাছে চেয়ে না পেয়ে
তুই কান্নার বৃষ্টি ঝরাতিস
তোর চোখে পানি দেখলে
আমার কি যে ভাল লাগতো!
একজন অন্তত আমার জন্য কাঁদে
এই ভাবনা ভেবে।
এখনো কি তোর চোখে বৃষ্টি আসে?
আগে যেমন আসতো!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


