somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি প্রতীক্ষা এবং দু'ফোঁটা অশ্রু

০১ লা মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পুকুর পাড়ে একটি লম্বা তালগাছ। বহুদিন ধরে তালগাছে বাসা বানিয়ে এক যুগল বাবুই পাখি থাকে। সন্ধ্যা হলেই তারা কিচির মিচির করে গান করত। গাছের নিচে একটি টিনশেড বাসা। সেই বাসার জানালা দিয়ে শহরের পথের দিকে নিষ্পলক চোখে তাকিয়ে আছে নীলিমা।

কি ব্যাকুল চাহনী! যেন যুগ যুগ ধরে অপেক্ষা করছে তার প্রিয়জনের জন্য। মনের গভীরে বিষাদের আলপনা যেন চোখের মনিতে ফুটে উঠেছে কষ্টের কাব্য হয়ে।

বসন্তের প্রথম দিনে মনের মানুষটি আর গান গেয়ে ওঠেনা। ক্ষ্যাপানোর জন্য দুষ্টুমির ছলে রাগিয়ে দেয়না। হঠাত্‍ কোন একদিন একগুচ্ছ গোলাপ এনে অবাক করে দেয়না। নীলিমা অপেক্ষায় থাকে তার জন্য। প্রতিদিন। গোঁধূলিতে।

কখন যেন চোখের কোটরে দুফোটা অশ্রু জমে আসে। নীলিমা চোখের পাতা বন্ধ করে পানিকে গাল বেয়ে নিচে পরতে দেয়। প্রতিদিনই তো পরে। অথচ মানুষটা তার চোখে অশ্রু দেখতে পারত না। বলত,

- যদি কাঁদতেই হয়, আনন্দে কাঁদবে, কষ্টের কারনে নয়।

নীলিমা হেসে বলত,
- তাহলে তোমার বুকে মাথা রেখে কাঁদি কিছুক্ষণ?

- কাঁদলে সুখ পাবে?

- হুম।

- কাঁদো।

নীলিমা বুকে মাথা রেখে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদত। এই কাঁদাতেও তার সুখ। ফিরে যায় পুরনো স্মৃতিতে।

তার একাকিত্বের জীবনে অনুপম বন্ধু হয়ে এসেছিল সে। বিয়ের পর থেকে কি সব মজার মজার কথা বলে হাসাত সারাক্ষণ। সাপ্তাহিক ছুটির দিনে গল্পের আসর জমাত ঘরে।

ভীষণ অভিমানী ছিল ও। কিছু হতে না হতেই গাল ফুলিয়ে বসে থাকত। মান ভাঙাতে সে কি যন্ত্রনা পোহাতে হত নীলিমাকে। আজ খুব মনে হয়, এমন যন্ত্রনা সে সারাজীবন হাসিমুখে পোহাতে রাজী আছে। শুধু সে ফিরে আসুক। তার ঐ লোমশ বুকের মাঝে আর একবার জড়িয়ে ধরুক নীলিমাকে। ঠিক যেমন করে ধরেছিল বিয়ের প্রথম রাতে। প্রশান্তিময় দিনগুলি বিধাতা এত তাড়াতাড়ি কেড়ে নেয় কেন? নীলিমার বুক ফেটে কান্না আসে। হু হু করে কাঁদেও কিছুক্ষণ।

কি পাগল ছিল লোকটি!! একদিন বাজার থেকে ফেরার পথে নীলিমা একটি ডিনার সেট দেখিয়ে বলল, "ঐ টা মনে হয় খুব দামি, তাইনা?" ও দাম জিজ্ঞেস করে জানল ৯ হাজার টাকা। নীলিমা জানে এত টাকা ব্যায়ে কেনার মত সামর্থ্য তাদের নেই। ওর উপার্জন দিয়ে ভালভাবে মাস চললেও অতিরিক্ত টাকা জমানোর মত অবস্থা থাকে না। সে ফ্যাকাসে হাসি দিয়ে বলল, "আমি এমনিতেই জানতে চেয়েছি। তুমি এমন মন খারাপ করে আছো কেন? আমি কিন্তু কেঁদে ফেলব...!" ও কথা বলেনি। মাথা নিচু করে বাসায় ফিরেছিল।

ঠিক তিন মাস পর মানুষটা ঐ ডিনার সেট নিয়ে বাসায় হাজির। নীলিমা অবাক হয়ে বলে, "এত টাকা কোথায় পেলে তুমি?" ও জবাব দেয়না। অনেক জোরাজুরি করার পর মুখ খোলে। নীলিমা সারারাত কেঁদেছিল সেদিন। ডুকরে ডুকরে কেঁদেছিল। ও শত চেষ্টা করেও কান্না থামাতে পারেনি।

- কেন তুমি এই তিন মাস দুপুরে না খেয়ে থেকে টাকা জমিয়েছিলে? কেন বোঝনা আমার সুখ তোমার বুকের মাঝে, আভিজাত্যে নয়।

মানুষটাও সাথে সাথে জবাব দিয়েছিল,
- তোমার সুখের নামে আমি আমার জীবনটা লিখে দিয়েছি।

তাল গাছের বাসা থেকে বাবুই যুগল যেন কিচির মিচির করে ওর কথাকে সমর্থন জানিয়েছিল।
এরপর থেকে নীলিমা আর মুখ ফুটে কিছু চাইত না। আবার যদি পাগল স্বামীটা পাগলামো করে! এই ভয়ে।

একদিন সন্ধ্যায় বাসায় ফিরে সে বলল, "সারাদিন বাইরে কাজ করে যতটুকু উপার্জন করি, তা দিয়ে দু'জনার ভালভাবে দিন কাটলেও কিছু জমানোর মত অবশিষ্ট থাকেনা। সামনে আমাদের ভবিষ্যত আসছে। আমার বেবীর জন্য হলেও কিছু সঞ্চয় করা দরকার।"

- কি করতে চাও তুমি?

- "আমি বরং ঢাকা যাই। কিছুদিন সেখানে থাকলে কিছু জমাতে পারব মনে হয়।"
নীলিমা যেতে দিতে চায়নি। বাসায় ফিরতে ওর একটু দেড়ি হলে নীলিমার সে কি অস্থিরতা! যে মানুষটির মুখের দিকে তাকিয়ে থেকে সে একজীবনের সবকটা দিন একবারে কাটিয়ে দিতে পারে, তাকে কিনা অনেকদিন না দেখে থাকতে হবে? এও সম্ভব!

বাস্তবতার কাছে নীলিমার আবেগ জয়ী হতে পারে নি। ও ঢাকা যায়। সপ্তাহ খানিক পরে মোবাইল ফোনে জানায়, "ও একটি গার্মেন্টেসের ম্যানেজার হয়েছে। অনেক ভাল বেতন। প্রথম মাসের বেতন পেলেই সে বাড়ি এসে দেখা করে যাবে।"

নীলিমার চোখ চিকচিক করে। আনন্দের সংবাদটি মনের মধ্যে চেপে রাখতে পারছেনা। কাউকে জানাতেই হবে। জানালার পাশে এসে বাবুই পাখিদের ডাক দেয়। "জানিস, সে আসছে। এখন একটু গান গা না! তোদের গান শুনতে ইচ্ছে করছে।" তাল গাছের বাসা থেকে পাখি দু'টো কিচির মিচির করে ওঠে।

আনন্দের পর নীলিমার মনে অস্থিরতা বাসা বাঁধে। কবে মাস শেষ হবে? কবে সে আসবে, আর কবে দেখবে তার প্রিয় মানুষটির মুখ? যে মুখটি দিকে তাকিযে থেকে সারাজীবন কাটিয়ে দিতে রাজী আছে সে। বাবুই যুগল জানালার পাশ দিয়ে সাঁ করে উড়ে যায়। ওরাও মনে হয় অপেক্ষা করছে বাড়ির কর্তার জন্য।

নীলিমা দিন গুণে। ১ তারিখ ২ তারিখ এভারে ২৩ দিন পেরিয়ে যায়। ২৪ তারিখ হঠাত্‍ খবর শুনে, "ও যে গার্মেন্টসে চাকুরী করে, সেই গার্মেন্টসের দালান ধসে পরেছে। প্রায় পাঁচ হাজার লোক আটকা পরেছে সেখানে। ইতোমধ্যে নাকি শতাধিক মারাও গিয়েছে"।
নীলিমা চিত্‍কার করে ওঠে। ছোট ভাইকে ছবি ও বৃত্তান্ত সহ ঢাকায় পাঠায়।

এক সপ্তাহ পর ছোট ভাই ফিরে আসে। মৃত কিংবা জীবিত কারো মাঝে সে নেই। কোথাও পাওয়া যায়নি তাকে।

নীলিমা কথা বলেনা। মূর্তি হয়ে লোকটির ছবির দিকে তাকিয়ে থাকে। অশ্রু যেন স্রোতের পানির মত গড়িয়ে পরছে চোখ থেকে। এভাবে কেটে যায় সাত মাস।

আজও সে এলনা। অথচ প্রথম মাসেই তার বাড়িতে আসার কথা। এই প্রথম বারের মত মানুষটি নীলিমার কাছে কথা দিয়ে কথা রাখল না। হয়ত শেষ বারের মতও!!

নীলিমা প্রতিদিন চেয়ে থাকে জানালা ঘেঁষে। পেটের উপর হাত দেয়। ওর ভবিষ্যত্‍ বড় হচ্ছে। এই ভবিষ্যতের জন্য সঞ্চয় নিয়ে এখনো ফিরল না সে। বাবুই পাখি দুটো আগের মত ডাকেনা আর। শুধু ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে নীলিমার দিকে। ওদের চোখ দুটোও কি করুণ!

নীলিমা পথ পানে চেয়ে থাকে। প্রতিদিন। গোঁধূলীতে। চোখ থেকে দু'ফোটা অশ্রু গড়িয়ে পরে। নীলিমা বাধা দেয়না। পরতে থাকুক। ও না ফেরা পর্যন্ত চোখের জলকে সে বাধা দেবে না। কোনদিনও না......।


উত্‍স্বর্গ:
সাভার ট্রাজেডীর পর প্রিয়জন হারানো সেই মানুষগুলোকে, যারা আজও পথ চেয়ে আছে..."সে ফিরবে বলে..!"
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×