somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নোবেল কমিটির কাছে আমজনতার আর্জি

০১ লা জানুয়ারি, ২০১১ সকাল ১১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নোবেল পুরস্কার দেয়ার জন্য নরওয়ের নোবেল কমিটি বরাবর দেশের আমজনতার পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে।
গতকাল ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের শুক্রবারের ম্যাগাজিন ‘দ্য স্টার’-এর ১১ পৃষ্ঠায় আর্জি আকারে প্রকাশিত আবেদনে দেশবাসীর পক্ষে জনৈক আনতাকি রাইসা নরওয়ের নোবেল কমিটিকে উদ্দেশ্য করে লিখেছেন, আমরা বাংলাদেশের জনগণ, আওয়ামী লীগের আইনপ্রণেতা এবং সংসদ সদস্যদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অসংখ্য কারণে নোবেল পুরস্কারে ভূষিত করার বিনীত আবেদন জানাচ্ছি। বেশির ভাগ এমপিই তাদের নিজ নিজ ক্ষেত্রে তেমন কোন উল্লেখযোগ্য অগ্রগতি ঘটাতে ব্যর্থ হলেও গত দুই বছর ধরে তারা প্রশংসা এবং তোষামোদির মাধ্যমে তাকে (প্রধানমন্ত্রী) খুশি করার আপ্রাণ চেষ্টা করেছেন। প্রধানমন্ত্রী জাপান সফরে থাকায় সংসদের সামপ্রতিক এক অধিবেশনে তিনি অনুপস্থিত ছিলেন। ওই অধিবেশনে এমপিরা দেশে-বিদেশে তার শান্তি উদ্যোগের প্রশংসা করেছেন দীর্ঘ ৯০ মিনিট। তাদের আশা পূরণের লক্ষ্যে সর্বশক্তিমান সৃষ্টিকর্তার কাছেও প্রার্থনা করেছেন। আপনি জানেন, আমাদের মতো সাধারণ জনগণকে এসব এমপির দয়াতেই বেঁচে থাকতে হয়। তাদের আনন্দই আমাদের জন্য কল্যাণ বয়ে আনতে পারে। দলের ক্ষমতায় আসার দুই বছর পেরিয়ে গেছে। প্রধানমন্ত্রী ইতিমধ্যেই মন্ত্রী এবং এমপিদের তাদের নিজ নিজ ক্ষেত্রে অগ্রগতি দেখানোর ব্যাপারে হুঁশিয়ার করে দিয়েছেন। তাই এমপিরা এবার প্রধানমন্ত্রীকে তুষ্ট করতে উঠে পড়ে লেগেছেন। তবে এজন্য তারা প্রধানমন্ত্রীর নির্দেশ অনুসরণ করছেন না। বেছে নিয়েছেন সেই চিরায়ত তৈল মর্দনের কাজ। আমরা আশা করি, আপনি তাদের সদিচ্ছার তীব্রতা অনুধাবন করতে পারছেন। লক্ষ্য করুন, সংসদ অধিবেশনে মন্ত্রীদের দেশ ও জনতার অবস্থার উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করার কথা। কিন্তু প্রধানমন্ত্রীর প্রশংসা করা তাদের কাছে এতটাই গুরুত্বপূর্ণ মনে হয়েছিল যেন তিনি আগামী নোবেল পুরস্কার পেতে যাচ্ছেন। প্রধানমন্ত্রীকে নোবেল পুরস্কার দেয়ার কারণ ব্যাখ্যা করেই তারা সংসদের ৯০ মিনিট এবং সরকারে ৪৫,০০,০০০ টাকা ব্যয় করেছেন (সামপ্রতিক জরিপের তথ্যানুযায়ী দেখা যাচ্ছে সংসদের অধিবেশন চালাতে প্রতি মিনিটে খরচ হয় ৫০,০০০ টাকা)।
আমাদের এমপিরা আসলেই হতভাগা। তাদেরকে সব সময়ই শুল্কবিহীন গাড়ি আমদানি, করদাতাদের অর্থে বিলাসবহুল জীবন-যাপনের জন্য সমালোচনা করা হয়। কিন্তু বিরোধী দলে থাকা অবস্থায় তাদেরকে মার খেতে হয়, নির্যাতন সইতে হয় এবং ক্ষমতাসীন দলের হুমকিও সহ্য করতে হয়। আর ক্ষমতায় গেলে তাদেরকে মিডিয়া এবং জনতার সমালোচনা সইতে হয়। তাদের দুঃখ-কষ্ট উপেক্ষা করাটা হৃদয়হীনের কাজ হবে। আর তাদের ছোট্ট স্বপ্ন পূরণ হবে। তাদের কাছে পক্ষান্তরে আমাদের জন্য বিশাল অর্জন। তাদের বেশির ভাগ সাধ পূরণ হলেও তারা এখনও পার্বত্য এলাকাতে শান্তি আনতে পারেননি। এমনকি তাদের অবস্থান অনুযায়ী সব ধরনের সুযোগ-সুবিধা এবং উপযুক্ত সম্মান দেয়ার পরেও তারা আমাদের মতো সাধারণ জনগণকে মৌলিক নাগরিক সেবা স্বল্প মূল্যের স্বাস্থ্যসেবাও নিশ্চিত করতে পারেননি। তাই অনুগ্রহ করে বোঝার চেষ্টা করুন, তাদের প্রার্থনা যদি না শোনা হয় এবং তাদের সাধ যদি পূরণ না করা হয় তাহলে এর পরিণাম কি হতে পারে। আমরা, এই সাধারণ জনগণকেই এর চরম মূল্য দিতে হবে। এখানে উল্লিখিত সব কিছু বিবেচনা করে আমরা আপনার কাছে বিনীত আবেদনের মাধ্যমে আশা করছি, শেখ হাসিনাকে নোবেল পুরস্কার দেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা করার আমাদের আবেদন বিবেচনা করবেন। আপনার সদয় অনুগ্রহে বাংলাদেশের জনগণ কৃতজ্ঞ থাকবে। বিনীত বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আনতাকি রাইসা।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×