somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই দেশের সবচেয়ে বড় নিমকহারাম আপনি-আমি-আমরা!!

২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শিরোনাম পড়ে চান্দি আপনার গরম হতেই পারে, but I don't care! not only me, who cares??

no one cares.

১৯৭১ এর পর থেকে রাজনৈতিক সহিংসতায় কতজন সাধারন মানুষ এই স্বাধীন বাংলাদেশে মারা গিয়েছেন জানেন আপনি?? জানতে চেয়েছেন একবার?? আমিও জানি না। basically we don't care about them. no one cares.

স্বাধীনতার পরে যখন আমাদের দেশ গড়ার কথা ছিল, আমরা তখন কুকুরের মত মাংশের লোভে কামড়াকামড়ি করেছি। আমাদের স্বাধীনতার কাণ্ডারীরাই তা করেছেন।

গত ২টা নির্বচিত সরকারের কার্যকলাপ দেখে বারবার মনে হয় ডা. মিলন আর নূর হোসেন বৃথাই জীবন দিলেন। তাঁদের আত্মত্যাগের মূল্য আমরা দিতে পারিনি, তাঁদের পবিত্র রক্ত আমরা অপবিত্র করেছি।

নগ্ন স্বৈরাচার হঠানর নামে তাকে গনতন্ত্রের পোশাক পরিয়েছি, হৃদয়টা আদতে স্বৈরাচারীই রয়ে গেছে। ক্ষমতা কুক্ষিগত করার যতসব আয়োজন। বি এন পি এর আগে যা করেছে, আজ আওয়ামীলীগ ঐ একই কাজ করতেছে। হালুয়া-রুটির লোভে এসে জুটেছে ধর্মীয়-অধর্মীয় ফেউ। আমরাও অন্ধের মত এই ২ পার্টিকে সাপোর্ট দিয়ে যাচ্ছি। এত পড়াশোনা করে, শিক্ষিত হয়ে আমরা নির্লজ্জের মত এই ২ দলের অপকর্মকে সমর্থন দিয়ে যাচ্ছি। সাথে দেশের সম্পদ তুলে দিচ্ছি বিদেশীদের হাতে, ঘরে বসে সংষ্কৃতি বিকিয়ে দিচ্ছি বিজাতীয় অপসংষ্কৃতির কাছে, বিলীন হয়ে যাচ্ছি জঙ্গিবাদ আর উগ্রসন্ত্রাসবাদের হাতে, স্বার্থের জন্য দেশ ছেড়ে পাড়ি জমাচ্ছি বাইরে...সব নীরবে শেষ করে দিচ্ছি...who cares?? we don't care actually...


কোন একদিন আপনার-আমার লাশ হয়ত দগ্ধ অথবা ক্ষতবিক্ষত হয়ে পড়ে থাকবে রাস্তায়...ধ্বজভঙ্গ-ভণ্ড মিডিয়ার কয়েকটা ফ্ল্যাশের আলোয় ঝলসে উঠবে পোড়া মাংশ! এরপর মৃতের মিছিলে চলে যাব...হয়ে যাব হাসিনা-খালেদা-জয়-তারেকের ক্ষমতায় ওঠার সিঁড়ির অংশ।
আপনার আমার সন্তানের নরম হাত উড়ে যাবে বোমা-ককটেলের ছোঁয়ায়...আপনার-আমার মেধাবী ভাইয়ের হাতে ওরা তুলে দেবে অস্ত্র আর নেশা। লাঞ্ছিত-অপমানিত হবে মা-বোন।

No one will care!

আচ্ছা ভাই একটা কথা বলেন তো, ইয়হিয়ার হানাদারবাহিনী কি এই একই কাজগুলো করত না??
তাহলে এই রাজনীতিবিদদের সাথে ঐ নিকৃষ্ট হানাদারের পার্থক্য কোথায়??

আর আপনার-আমার মত মানুষের সাথে নিকৃষ্ট যুদ্ধাপরাধীর পার্থক্যটাই বা রইল কোথায়??

আদতে আমরা সবাই নিমকহারাম-বেঈমান।
ক্রমাগত ৩০ লক্ষ শহীদ আর ২ লক্ষ মা-বোনের ইজ্জতের সাথে বেঈমানী করে চলেছি।।

এখনো সময় আছে, আসেন আমরা এইসব লেজুড়বৃত্তি ছেড়ে দেশকে ভালবেসে, দেশের জন্য ঐক্যবদ্ধ হই।
আমি ঐক্যের ডাক দিলাম। আপনি হয়ত ভ্রু নাচিয়ে আমাকে প্রশ্ন করতে পারেন, "who are you?? why I will come with you??"

আমার একটাই উত্তর- আমি বাংলাদেশের নাগরিক- এর চেয়ে বড় আর কোন পরিচয় আমার প্রয়োজন নেই। দেশকে ভালবেসে দেশের জন্য ভাল কিছু করার প্রত্যয় থেকে একসাথে হবার এই ডাক দিলাম; আপনাকে- আমার দেশে বিদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা লক্ষ কোটি বাংলাদেশী ভাই ও বোনকে, একজন সাধারন বাংলাদেশী হিসেবে।।
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৫২
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×