এই ১১ জনের বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল সারা বিশ্বকে এটাই চোখে আংগুল দিয়ে দেখিয়ে দিল,
"যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে-
হবেই হবে দেখা, দেখা হবে বিজয়ে।"
"বাংলাওয়াশ" না করা গেলেও "সিরিজ" জিতেছি আমরা, বিশ্বকাপে অবিচারের প্রতিশোধ নিয়েছি; সারা বিশ্বকে জানান দিয়েছি আমাদের হুংকারের শক্তি।
অনেকেই এই বাংলাদেশ নিয়ে হতাশায় পোড়েন, বলে ফেলেন,"এই দেশের কোন ভবিষ্যত নাই।"
একটাবার ঠান্ডা মাথায় বসে ভাবুন, আপনি-আমি, আমরা সবাই মিলেই তো এই বাংলাদেশ। আমরা নিজেরা যদি এই বিশ্বাস আনতে পারি মনে, আমরা উন্নতি করবই, আমরা ইনশাআল্লাহ উন্নত দেশ হতে পারব।
মাশরাফি ছেলেটার কথা ভাবব আজ থেকে, এতবার ইনজুরি আর অপারেশনের ধকল নিয়েও সে যদি আমাদের মুখের দিকে তাকিয়ে এত পরিশ্রম করতে পারে, হাসিমুখে মেনে নিতে পারে সব কস্ট; শুধু এই বিশ্বাসের জোরে, "আমরা পারবই"। আমারও পারা উচিত একজন যোগ্য চিকিৎসক হিসেবে নিজেকে তৈরী করে তুলতে পরিশ্রম করা, দেশের জন্য সত্যিকারের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চেস্টা করা, যোগ্য নাগরিক হবার চেস্টা করা। মনেপ্রানে বিশ্বাস করা, "আমরা পারবই।"
সে শুধু নিজে বিশ্বাস করেই বসে থাকেনি, সে বিশ্বাস ছড়িয়ে দিয়েছে আশে পাশের সবার মধ্যে। তাইত আজকের এই বাংলাদেশ ক্রিকেট দল।
আসুন আমরা আজ প্রতিজ্ঞা করি, আমরা যে যার জায়গা থেকে দেশের জন্য নিজের সেরাটা দেব ইনশাআল্লাহ। নিজেকে সেরকম করে তৈরী করব এবং পাশেরজনকেও তৈরী হতে সহায়তা করব ইনশাআল্লাহ।
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০১৫ রাত ১:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



