somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শীতবস্ত্র বিতরন ও তার ফলাফল

৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি যদি প্রশ্ন করি বাংলাদেশে সামাজিক সংগঠন বা সমাজ সেবা মূলক সংগঠন মোট কতটি আছে ? উত্তর দেওয়া একটু কঠিন হবে। কারন আমাদের দেশে সমাজ সেবামূলক সংগঠন গুলো বেশির ভাগ মৌসুমি। তারা যখন দরকার তখন শুধু প্রস্তুতি নেয়। একটু পরিষ্কার করে বলি।
শীতকালে, মানে যখন প্রচন্ড শীত পরে তখন তারা শীতবস্ত্র বিতরনের কথা চিন্তা করে। তারপর কয়েক দফা মিটিং হয় তাতে কয়েক দিন সময় নষ্ট হয়। তারপর আরও কয়েক দিন ধরে চলে অর্থ উত্তোলন। অর্থ উত্তোলনের পর তা কিভাবে কাজে লাগানো যাবে তা নিয়ে আবার কয়েক দফা মিটিং হয়। এতে আরও সময় নষ্ট হয়। জানেন সব চেয়ে মজার ব্যাপার কি? মজার ব্যাপার হলো কম্বল কেনা মানে শীতবস্ত্র কেনা। উদ্যেগতারা সবচেয়ে কম দামে শীত বস্ত্র কিনে কারন তাতে অল্প টাকায় অনেক শীতবস্ত্র কেনা যায়। যার বেশিরভাগই মান হীন। তারপর আসে বিতরনের পালা। বিতরন হলো আরেক সিনেমা। মানে সিনেমার সুটিংয়ের মত ক্যামেরা নেয়া হয় অনেক গুলো যা দিয়ে বিভিন্ন ভঙ্গিতে ছবি তুলে তা ব্যাপক ভাবে প্রচার করা হয়।
আমি যে এত সময় একটা শীতবস্ত্র বিতরনের বর্ননা দিলাম তা কেন দিলাম তা বলতেছি। সাধারনত শীতবস্ত্র বিতরন করা হয় দেশে উত্তর অঞ্চলে। যেখানে সারা দেশের তুলনায় অনেক আগে শীতের প্রকোপ দেখা দেয়। কিন্তু হতাশার হলো সত্য যে আমাদের তথা কিথিত সেবা মূলক সংঘ গুলো যতদিনে মনে করে যে শীতবস্ত্র বিতরন করা দরকার তত দিনে ঐ সব এলাকার লোক শীতে কাবু হয়ে যায়। এবং ধারদেনা করে হলেও শীত বস্ত্র কেনে। তারপর অসুন নিন্মমানের শীত বস্ত্র প্রসঙ্গে, যখন সেই নিন্মমানের শীতবস্ত্র বিতরন করা তখন এর বেশির ভাগই মানুষ ব্যবহার করে না। মানুষ শীতবস্ত্র নেয় তারপর তা অন্য কারো কাছে বিক্রী করে দেয়। আমি এমনও দেখেছি দানের কম্বল দিয়ে মানুষ বর্ষা কালে পা মোছার কাজ চালায়।

এমন অবস্থায় কি করা যায় তা নিয়ে আমি একটা ধারনা তৈরি করেছি তা নিচে দেওয়া হলোঃ

১। সবার আগে জাতীয় ভাবে একটা কেন্দ্রীয় শীতবস্ত্র বিতরন কমিটি তৈরি করা বিশেষ দরকার । এতে সকল সেবা সংঘের কাজের মধ্যে একটা সমন্বয় তৈরি হবে।

২। শীতবস্ত্র সেই কমিটির মাধ্যমে শীত শুরু কমপক্ষে ১৫ দিন আগে বিতরনের ব্যবস্থা করা ।
৩। শীতবস্ত্র যেন মানসম্মত হয় সেই দিকে অব্যশই নজর দিতে হবে । কারন সমাজের কোন উন্নয়ন যদি টেকসই করা যায় তবে সমাজ অনেক এগিয়ে যায় । তাই মানসম্মত শীতবস্ত্র দিলে তা মানুষ একটানা অনেক বছর ব্যবহার করতে পারবে এবং মানুষ তা ব্যবহার করবে , বিক্রী করার চিন্তা করবে না।
৪। বিতরন ব্যয় যতটা সম্ভব কমানো ।
৫। যে এলাকায় বিতরন করা হবে সেই এলাকা সম্পর্কে পূর্ন্ ধারনা নেওয়া । এতে প্রকৃত দুস্থ মানুষ রা শীতবস্ত্র পাবে।
৬। যতটা সম্ভব বিতরন ব্যপারটা রাজনীতি মুক্ত করা।
৭। ছবি তুলে নিজের ঢোল না পেটালে ভালো হয় , কারন সাহায্য করে তা সবাই কে বলে বেড়ালে তাতে সাহায্য গ্রহনকারীকে সমাজের চোখে ছোট করা হয়।

আমার এই লেখার উদ্দেশ্য একটাই্ শীতবস্ত্র বিতরনের মত একটা মহৎ কাজ যেন মানুষের উপকারে আসে । আশা করি আমার লেখার উদ্দেশ্য পাঠক বুঝতে পারবেন।
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ।
ধন্যবাদ
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৮
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

×