( ------------------------------)
০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কুয়াশার ভালোবাসা গায়ে
জড়িয়ে তুমি এলে
আমি যেন শীতঘুম থেকে
উঠলাম চোখ মেলে।
কি সিন্ধ সে রূপ,
গলায় সাদা মালার থোকা
সাদাশাড়ি লাল পাড়
সব মিলিয়ে কুয়াশায় একাকার।
সাদার মাঝে ফুল হয়ে
ফুটে তোমার লাল ঠোট
সে ঠোট সূর্য হয়ে
সৃষ্টিকে বলছে , ওঠ!
আমি ঘুম চোখে উঠে
ধরলাম তোমার আঙ্গুল
তুমি কানে কানে বললে
দেরি আছে এখনো ফাল্গুন।
তোমাকে পেতে যদি
লাগবেই ফাগুন
তবে কেন এখন এলে
জ্বালিয়ে রূপের আগুন ।
তুমি এলেই শীত
হয়ে যায় বসন্ত
তবে কেন বলো
অপেক্ষা করবো অনন্ত?
-----------------------
তুমি বললে হেসে
আমায়; তুমি যদি না জাগো
তবে যে বসন্ত
আসবে না আদো।
তোমাকে জাগাতে আমি
এই কুয়াশা সাজে
ওঠো জীবনকে সাজাও
বসন্ত রং মাঝে।
(প্রকৃত ভালোবাসা সব সময় জীবনের কঠিন সময়ে আসে, আপনাকে দিতে সাহস , অনুপ্রেরনা আর সাফল্য লাভের শক্তি। আপনার মাঝে ঘুমিয়ে থাকা অপার শক্তিকে জাগিয়ে দেয় প্রকৃত ভালোবাসা)
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মির্জা গালিব বলেছেন -
“পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে, যেটা আদালতে। আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে, যেটা পানশালা।”
গালিব সাহেব, আপনার কথায় যুক্তি আছে।...
...বাকিটুকু পড়ুন
নিয়মিত-অনিয়মিত গত এক যুগ ধরে ভ্রমণ করছি এবং প্রায়োরিটি পাস দিয়ে বিভিন্ন দেশের এয়ারপোর্টে লাউঞ্জ ব্যবহার করছি প্রায় ৪ বছর ধরে। দীর্ঘ ফ্লাইট, লং ট্রানজিটের মধ্যে এয়ারপোর্টে ফ্রিতে দৃষ্টিনন্দন,...
...বাকিটুকু পড়ুন
লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি...
...বাকিটুকু পড়ুন
প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা
“শরাব পিনে দে”হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।
সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি...
...বাকিটুকু পড়ুনসংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।
একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন