somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ বিষয়ে ৮ টি অজানা তথ্য

২৭ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফেসবুক
প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ বিষয়ে ৮ টি
অজানা তথ্য। বর্তমানে ইন্টারনেট ব্যাবহার
করে কিন্তু ফেসবুক ব্যাবহার করেনা, এমন
মানুষ নেই বললেই চলে। আর যারা ফেসবুক
চালান তারা অবশ্যই চিনে থাকবেন মার্ক
জাকারবার্গ কে।
গত ১৪ মে তারিখে সামাজিক
যোগাযোগমাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা ও
সিইও মার্ক জাকারবার্গ ৩১ বছর বয়সে
পদার্পণ করলেন। এ লেখায় থাকছে তার
কয়েকটি তথ্য।

http://s.techtunes.com.bd/tDrive/tuner/asif-srabon/353238/mark-jukerbag.png

১. প্রোগ্রামিং শুরু করেন অল্প বয়সেঃ
মাত্র ১২ বছর বয়সেই জাকারবার্গ
প্রোগ্রামিং শুরু করেন এবং এতে দক্ষতা
অর্জন করেন। সে সময় অ্যাটারি বেসিক
ব্যবহার করে একটি মেসেজিং প্রোগ্রাম
তৈরি করেন তিনি। হাই স্কুলে থাকাকালীন
তিনি মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম
‘সাইন্যাপস’ তৈরি করেন।
২. অল্প সময় কাজ করেনঃ
অন্য উদ্যোক্তাদের মতো দীর্ঘ সময় কাজ
করেন না মার্ক জাকারবার্গ। তিনি
সাধারণত প্রতি সপ্তাহে ৫০ থেকে ৬০ ঘণ্টা
কাজ করেন, যা বহু প্রতিষ্ঠানের কর্মীদের
মতোই।
৩. নিয়োগে অদ্ভুত নিয়মঃ
ফেসবুকের বড় পদগুলোতে জাকারবার্গ সম্পূর্ণ
তার নিজের নিয়ম অনুযায়ী কর্মী নিয়োগ
করেন। এ নিয়ম নিয়ে তার মতামতই চূড়ান্ত
সিদ্ধান্ত।
৪. প্রিয় উদ্ধৃতিঃ
জাকারবার্গ তার প্রিয় কিছু উদ্ধৃতি
প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে রেখেছেন। এর
মধ্যে রয়েছে-
এক. সাহসীদের ভাগ্য ফেরে : ভার্গিল,
অ্যাইনেইড এক্স.২৮৪
দুই. সব শিশুই শিল্পী। কিন্তু সমস্যা হলো
আপনি যখন বড় হবেন তখন কিভাবে এ
শিল্পীসত্ত্বাকে ধরে রাখা যায় : পাবলো
পিকাসো
তিন. কোনো জিনিসকে যথাসম্ভব সহজ
হিসেবে তৈরি কর কিন্তু সহজতম নয় :
আলবার্ট আইনস্টাইন
৫. তরুণতম বিলিয়নেয়ারঃ
মার্ক জাকারবার্গ ২৩ বছর বয়সে নিজের
প্রচেষ্টায় বিলিয়নেয়ার হন, যা একটি
বিশ্বরেকর্ড হিসেবে স্বীকৃত।
৬. বর্ণান্ধঃ
জাকারবার্গ অধিকাংশ রঙ চিনতে পারেন
না। সবচেয়ে ভালোভাবে তিনি নীল রঙ
দেখতে পান। আর এ রঙেই তিনি ফেসবুক
সাজিয়েছেন।
৭. পছন্দঃ
ফেসবুকে মার্ক জাকারবার্গের যেসব
পছন্দের কখা উল্লেখ রয়েছে তার মধ্যে
রয়েছে ম্যাকডোনাল্ডস, ইন-এন-আউট বার্গার,
ড্রাফট পাংক, লেডি গাগা, বিয়ন্সে ও কেটি
পেরি।
৮. টিশার্ট ও হুডিঃ
২০১১ সালে সিলিকন ভ্যালিতে সবচেয়ে
বাজে পোশাকের ব্যক্তি হিসেবে মার্ক
জাকারবার্গ নির্বাচিত হন। তিনি নিয়মিত
ধূসর রঙের টি শার্ট ও জিন্সের প্যান্ট পরেন।
প্রতিদিন একই রঙের পোশাক পরার পেছনে
তার বক্তব্য হচ্ছে, প্রতিদিন কোন কাপড়টি
পরতে হবে, সে সিদ্ধান্ত নেওয়ার ঝামেলা
তিনি করতে চান না।
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০১৫ রাত ৮:০১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবনের স্টেশনে

লিখেছেন হুমায়রা হারুন, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫৭

রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক সিরাজুর রহমানের বিরুদ্ধে মরণোত্তর মামলা করা হোক।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৫

আ ন ম সিরাজুর রহমান (১৯৩৪ – ১ জুন ২০১৫) ছিলেন একজন বিশিষ্ট বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক, যিনি দীর্ঘ চৌত্রিশ বছর বিবিসি বাংলা বিভাগে অত্যন্ত সফলতার সাথে কাজ করেছিলেন.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৫

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন, তা নিয়ে অনেক অপরাজনীতি হয়েছে। সরকার এই অপরাজনীতি খুব সহজে বন্ধ করতে পারেন। যদি ১৯৭১-এ নিহতদের একটি ডাটাবেইজ তৈরী করা যায় তাহলেই,... ...বাকিটুকু পড়ুন

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

লিখেছেন সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০




সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

×