somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বই পাগল ঝান্টু

১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ৮:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঝান্টুর সাথে দিনে যতবার দেখা হয় ততবারই ওর হাতে একটা না একটা বই দেখি। মানুষ এত বই পাগল হতে পারে তা কখনো ভাবিনি। রাতের বেলা ঘুমাতে গেলেও তার চোখের উপর একটা বই পরে থাকে। রাত কি দিন সব সময়ই বই নিয়ে ঘুরাঘুরি করে। যে কেউই ওকে দেখলে ভাববে, আহা! কি জানি পন্ডিত। বই পড়তে পড়তে চোখেরও করেছে বেহাল অবস্থা। তাইতো এই বয়সেই চোখে মোটা ফ্রেমের চশমা লাগিয়েছে। তার বড় বড় উপন্যাস পড়তেও এক ঘন্টার বেশি লাগেনা। তাই গল্পের বইয়ে ওর তৃপ্তি মেটে না। একদিন জাফর ইকবালের একটা গোয়েন্দা উপন্যাস নিয়ে দু’জনে প্রতিযোগিতা করলাম। দেখি কে আগে পড়তে পারে। আমি যখন বইয়ের অর্ধেক শেষ করেছি। ঠিক তখনই ওর পুরোটাই শেষ! অত তাড়াতাড়ি মানুষ উপন্যাস পড়ে ফেলতে পারে, তা আগে জানা ছিল না। আমি হিংসেমি করে বললাম, আরেও না পড়েই বলছে শেষ। যত্তসব ফাওবাজি, এখন জিজ্ঞাসা করলে দেখবি একটুও পারবে না। কিন্তু শেষে আমার কথাটাই ফাও হলো। কারণ তাকে বই সম্পর্কে যত প্রশ্ন করা হলো। সবগুলোরই সঠিক উত্তর দিতে পারল। এতে আমার আক্কেল গুড়–ম। তবে সেদিন ওর উপর রাগও উঠেছিল বেশ।

সে এত বই পড়লেও স্কুলের রেজাল্ট কিন্তু মোটেও খারাপ না। স্কুলে সব সময় মেধা তালিকায় স্থান থাকে। তাই ওর প্রতি আমাদের ইর্ষা ছিল প্রচন্ড। বছরের প্রথম যখন বই দেয়া হয় তখনই সে পড়ে শেষ করে ফেলে, বইয়ের লোভ সামলাতে পারে না তো তাই। আমরা যেখানে সাজেশন্স অনুযায়ী পড়ি, আরও সেখানে শুধু পাঠ্যবইটাই পড়ে। তাও আবার প্রশ্নোত্তর অনুযায়ী নয়, শুধু গল্পগুলোই। পরীক্ষার আগের রাতেও তাকে পাঠ্যবই ধরতে দেখা যায় না। আগে ভাবতাম, ওর সাথে হয়ত জীবন আছে তাই পরীক্ষায় এত ভাল করে, জীন সব কিছু বলে আরও শুধু লেখে।

এই বইয়ের জন্য তাকে অনেক সমস্যাও পোহাতে হতো। একবার সে বই পড়তে পড়তে রাস্তা দিয়ে হাটছিল। কোন দিকে কোন লক্ষ নেই, শুধু বইয়ের দিকে দৃষ্টি নিবন্ধ। সামনে ছিল একটা ম্যানহোল। একটু এগোতেই সে ধপাস্ করে ম্যানহ্যোলে গিয়ে পড়ল। সারা গায়ে ময়লা মেখে পুরো জবু-থবু অবস্থা। সেদিন ওকে যেই দেখেছে ভুত বলে ভিমড়ি খেয়েছে।

তার বইয়ের খরচ দিতে দিতে তার বাবার অবস্থাও কাহিল। তিনি বার বার বলেন, আমি তোর বইয়ের খরচ দিতে পারব না, এখনও সময় আছে এসব বাদ দিয়ে লেখাপড়া ধর। কিন্তু কে শুনে কার কথা! তার বাবা-মা দু’জনেই ছিল তার বই পড়ার ঘোর বিরোধী। ঝান্টু তাদের কোন কথাই কানে তুলত না। তবে আমাদের স্কুলের হেডমাষ্টার ছিলেন তার ভক্ত। একমাত্র তিনিই তাকে বই পড়ার ব্যাপারে উৎসাহ দিতেন। আমাদের স্কুলের লাইব্রেরীর সব বই পড়া ওর শেষ। আমাদের হেডমাষ্টার হাড়কৃপ্টে ছিলেন বলে, নিজের পকেট থেকে টাকা খরচ করে কখনো তাকে বই কিনে দিতেন না। নিজের বাসায় অনেক বই থাকলেও ছিঁড়ে যাবার ভয়ে তিনি কখনো ঝান্টুকে বলতেনও না যে, যা আমার বাসার বইগুলো গিয়ে পড়। মিছি মিছি কেবল উৎসাহই দিতেন। ওর বই পড়া দেখে রীতিমত অনেকে ওকে “বিদ্যাসাগর” বলে ডাকাও শুরু করে দিল।

স্কুলে ঝান্টু ছিল আমাদের একমাত্র প্রতিদ্বন্দী। আমি ফাষ্ট বয় হলেও ওর কারনে স্কুলে আমার সম্মান দিন দিন যেন উবে যাচ্ছিল। ও বেশি বই পড়ে বলে ওর বেসিক জ্ঞান বেশি। আর তাই ক্লাসে টিচাররা বইয়ের বাইরে কোন প্রশ্ন করলে সে সবজান্তার মত উত্তর দেয়। আর সে তখন টিচারদের বাহবা কুড়িয়ে নেয়। আর আমাকে বলে, কিরে নকল করে ফাষ্ট হয়েছিস নাকি। তখন টিচারদের কাছে আমার নাক কাটা যায়। এসব কারনেই ওর সাথে ছিল আমাদের ঘোরতর শক্রুতা। একদিন ঝান্টু ক্লাসে এলোনা। তাই আমরা বন্ধুরা একটা আলোচনার সুযোগ পেলাম।চিন্তা করতে লাগলাম কিভাবে ঝান্টুর বই পড়া বন্ধ করা যায়। একেকজন একেক কথা বলল কিন্তু কাররটাই তেমন কাজের না। মিনহাজ বলল, আয় সবাই মিলে ওর বইগুলো সব চুরি করি, তাহলে নির্ঘাত ওরা পড়া বন্ধ। অনিক মিনহাজের কথায় ফোড়ন কেটে বলল, আরে গাঁধা ঐগুলো তো ওর পড়া শেষ সুতরাং চুরি করেও কোন লাভ হবে না। অন্যরাও ওর কথায় সায় দিল। অনেকক্ষণ সবাই ভাবল কিন্তু কেউ কোন সঠিক বুদ্ধি দিতে পারলনা। শেষে আমার মাথায় একটা বুদ্ধি এল। সবাইকে কানে কানে বলে দিলাম। আনন্দ-উল্লাসে সবাই মেতে উঠল। আমার বুদ্ধির প্রশংসা না করে কেউ ছাড়ল না।

পরদিন আমরা ঝান্টুর বাবাকে গিয়ে বললাম, দেখুন আঙ্গেল, সেদিন ঝান্টু তানভীরের ব্যাগ থেকে দুইশো টাকা চুরি করে বই কিনেছিল, রকি তা নিজের চোখে দেখেছে। কথা শুনে ঝান্টুর বাবা খুবই রেগে গেলেন। তিনি জোর কণ্ঠে ঝান্টুর মাকে উদ্দেশ্য করে বললেন, দেখ্লে,দেখ্লে তোমার ছেলের কান্ড, বল্ছিলাম না একদিন এই বই-ই ওকে খাবে। বইয়ের জন্য টাকা চুরি কত্ত বড় সাহস, আজ ওকে না পিটালে হবে না। তিনি আমাদের কথা এমন অকপটে বিশ্বাস করবেন, তা কখনো ভাবতেও পারিনি। আমার বুদ্ধিতে কাজ হয়েছে দেখে সবাই মিষ্টি হাসতে লাগল। ওর বাবার চেঁচামেছিতে ঝান্টু বাইরে বেরিয়ে আসল। তিনি জিজ্ঞাসা করলেন, এই তুই টাকা চুরি করে বই কিনেছিস? ঝান্টু কিছুটা বিরক্তির সুরে বলল, কই না তো। তার কথা শুনে তিনি আরো রেগে গেলেন। বললেন, তোর এত অধঃপতন হয়েছে , এখন আবার মিথ্যে কথা বলছিস্, ওরা এতজন মিলে বলছে আর তুই একাই নিজের সাফাই গাইছিস। দাঁড়া, এখনি তোর পিঠের চামড়া তুলছি। ওর দিকে তাকিয়ে আমার বার বার হাসি পাচ্ছিল। জনি দরদ ভরা কন্ঠে বলল, বেচারা! কিছু না করেও মার খেতে হলো। সেদিন ওর বাবা ওকে এত মারল যে হয়ত সে বইয়ের নামও ভুলে গেছে। আমরাও অবশ্য সেদিন ফাও ফাও দুইশো টাকা পেয়ে গিয়েছিলাম।

ঐ দিন থেকে ঝান্টু ঘোষণা দিল আর কখনো সে পাঠ্যবই ছাড়া অন্য বই ধরবে না। ওর বইয়ের নেশা ছাড়াতে পেরে আমাদের আনন্দ আর ধরে না। এ উপলক্ষ্যে রমিজের বাড়িতে একদিনের ভোজের আয়োজনও করা হল। বন্ধুদের কাছে আমার কদর একহাত পরিমান বেড়ে গেল। ভাবলাম, বইয়ের শোকেও হয়ত পড়ালোখা ছেড়েই দেবে আর আমার বন্ধুরা সবাই মেধা তালিকায় এসে যাবে, ফলে অভিভাবক মহলে আমাদের দলের কদর বেড়ে যাবে। কিন্তু একি! সবকিছুই হলো তার উল্টো। ও বাইরের বইয়ের নেশা বাদ দিলেও বইয়ের নেশা বাদ দিতে পারে নি। তাই পাঠ্যবইগুলো নিয়ে পড়ে থাকল। আর তাইতো পরীক্ষাতে একদম ফাষ্ট। তাতে আমার অবস্থা হলো খারাপ, আগে আমি যেখানে কিনা সব সময় ফার্ষ্ট হতাম আর সেখানে কিনা ................। বুঝতেই পারছ আমাদের অবস্থা। তাই এখন আবার ওকে বইয়ের নেশা ধরানোর চেষ্টার আছি। ওর ফার্স্ট হওয়াকে কেন্দ্র করে বই উপহার দিতে লাগলাম। দোয়া কর, এই বই পাগলটাকে যেন আবার বইয়ের পাগলামিতে ফিরিয়ে নিতে পারি।


০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×