জীবন যাপনের সর্বত্র ঢুকে গেছে প্রযুক্তি'র ছোঁয়া। অফিসের কাজ থেকে শুরু করে লেখাপড়া, বিনোদন সবখানেই প্রযুক্তি। তাহলে বাদ থাকবে কেনো প্রেম ভালবাসা কিংবা আড্ডায়? প্রযুক্তি শক্তভাবেই অবস্থান নিচ্ছে শিক্ষিত নাগরিকের মধ্যে। এক রকম বিনা খরচে ইন্টারনেটে বন্ধু খুঁজে বেড়ানো, অনলাইন চ্যাটিং, ব্লগিং-এর পেছনেই মানব-মানবীরা ব্যয় করছে দিনের অনেকখানি সময়। তা সে সকাল হোক আর মধ্য রাত, ইন্টারনেটে ঢোকা চাই-ই চাই।
ইন্টারনেটে পরিচয়, প্রেম ও বিয়ে হয়ে উঠেছে নিত্যদিনের ঘটনা। এখন আর এলাকা, বংশ ও দেশ নিয়ে কোনো ছুঁৎমার্গ বা বিভক্তি নয়। বিশ্বের দক্ষিন প্রান্তের ছেলে সঙ্গিনী খুঁজে নিচ্ছে উত্তর প্রান্ত থেকে।
সম্পুর্ন প্রতিবেদনটি পাওয়া যাবে এই লিংকে : http://www.ekattor.com/cyber-affair.pdf
প্রকাশিত: একাত্তর (14তম সংখ্যা), তারিখ : 28-06-06
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০০৬ ভোর ৫:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




