অনুসন্ধানে জানা গেলো, শেখ হাসিনা না কি নিশ্চিত নয় তিনি দেশ ছাড়তে পারবেন কি না। যে কারনে সরকারের মনোভাব বুঝতে মিডিয়া'র এই প্রচেষ্টা।
এরই মধ্যে ঘটেছে এক চমকপ্রদ ঘটনা। গত কয়েকদিন আগে ব্রিটিশ এয়ারওয়েজে করে লন্ডন হয়ে আমেরিকা যাওয়ার কথা ছিলো শেখ হাসিনা'র। কিন্তু অজ্ঞাত কারনে তিনি জাননি। মজার বিষয় হচ্ছে আজকে সকালে তিনি গিয়েছিলেন আমেরিকা অ্যাম্বাসিতে ভিসা আনতে। তাহলে কি দাড়ালো? কয়েকদিন আগে কি তিনি ভিসা ছাড়াই আমেরিকা যেতে চেয়েছিলেন? আর উনি যে মাপের নেত্রী তার কি প্রতিবার আমেরিকা যাওয়ার আগে নতুন করে ভিসা নিতে হয় নাকি। বিষয়টি বেশ রহস্যজনক।
(খাইয়ালামু)
আমাদের সময় আজকে একটি প্রতিবেদন ছেপেছে। প্রতিবেদনের বিষয় হচ্ছে বিভিন্ন অজুহাতে হাসিনা, খালেদা, এরশাদ একে একে দেশ ছাড়তে পারেন। ইন্টারেস্টিং নিউজ। কিন্তু আমাদের সময়ের নিউজে ভরসা পাই না। কারন ওরা একেকটা নিউজ ছাপে আর পরের দিন নিঃশর্ত ক্ষমা চায়। বরং আজিব এই পত্রিকার চরিত্র।
(বাঁচাওওও)
যাইহোক, আসলেই কি দেশ ছাড়তে পারবেন হাসিনা? আর এই দেশ ছাড়া কি দীর্ঘদিনের জন্য ? উত্তর খুজতেছি। ব্লগাররা জানলে আওয়াজ দিয়েন।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


