"ছুটেছে পাগলা ঘোড়া দিক বিদিক...
ওগো মা জননী, নিভিয়ে দাউ অসাম্প্রদায়িকতার শোলতে, জ্বালিয়ে দাউ সমস্ত কালো, মনের কালো।।"
উগ্র দেশ প্রেম শব্দটা পড়েছি অভিধানে। উগ্র দেশ প্রেম একটা জাতির ভাগ্যকে কিভাবে বদলে দেয় তা ও জেনেছি। আরও জেনেছি এই প্রত্যয়টা আবার হতে পারে জাতির সর্বনাশের মূল।। কয়েকদিন ধরে পত্রিকা ও ফেইসবুক মারফত জানতে পারলাম ভারতীয় উগ্র হিন্দুবাদি বিজেপি নেতা নরেন্দ্র মোদী সব বাংলাদেশীদের ঝ্যাঁটাপেটা করে ভারত থেকে খেদিয়ে দেবে।। ব্যাপারটা খুব হাস্যকর লাগছিলো প্রথমে। কিন্তু মোদী সাহেবের এই কথার পুনরাবৃত্তি শুনতে পেয়ে একটু নেড়েচেড়ে বসতে হল আমাকেই। সত্যিই যদি সব বাংলাদেশীদের খেদিয়ে বের করে দেয় ইন্ডিয়া থেকে তখন কি হবে ? আরেকটা কমুনাল রায়ট হলেও হতে পারে কি? তা কি আমরা চাই বলেন? হিন্দু মুসলিম মিলে মিশে একাকার হয়ে খারাপ তো নাই আমরা। বেশ আছি, খুব ভালই আছি... আশা করি নাই, তবে দিদি মমতার কথায় আশার আলো দেখতে পেলাম, যখন তিনি বললেন, কলকাতা থেকে কাউকে খেদাতে আসলে উলটো মোদিকেই ঝেটিয়ে বিদায় করে দেওয়া হবে...। দিদির বাংলাদেশ প্রেম এই কোথায় বোঝা গেলে ও দিদির কাছে তিস্তার পানির ন্যায্য হিস্যা চাওয়ার সুযোগ হবে বলে এখনো মনে করি না আমি।। ভারতীয় জনগণ হয়তোবা ওই একরোখা মোদীকেই দেশ পরিচালনার দায়ভার দিতে চলেছে জনগনের তথা দেশের কল্যাণে। ওদের দেশপ্রেম দেখে আমি ও এইটাই ভাবছি, যেভাবেই ক্ষমতায় থাকুক না কেন আওয়ামীলীগ জনগণ তাদের কাছে উগ্র দেশ প্রেম ও দেশের উন্নয়নে কাজ করার অঙ্গীকার আশা করতেই পারে এই টারবুলেন্ট সময়ে।অন্তত মোদী জ্বরে সরকার কাঁপবে না এইটাই আশা করি আমরা, আমজনতা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



