হিংস্র রাজনীতির মারপ্যাঁচ;বাবা মার স্বপ্ন
৩০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমার বাবা-মা রাজনীতির মার প্যাঁচ অতটা বোঝেন না। শুধু বোঝেন দেশের অবস্থা ভালো না (বিশেষ করে ঢাকার অবস্থা)। বাড়িতে ফোন করলে প্রথমেই মায়ের অনুরোধ, বাবা বাইরে বের হইস না। টিভিতে দেখলাম কতগুলা মানুষরে জ্বালাই দিছে। হাসপাতালে দেখলাম, মানুষগুলার কষ্ট।
মাকে শান্তনা দিতে যদিও মিথ্যা বলি, ঠিক আছে মা। কিন্তু পরক্ষনেই অফিসিয়াল, পার্সোনাল বিভিন্ন কাজে জীবনটা হাতের মুঠোয় নিয়ে বাইরে বের হইতে হয়। হেটে বা গাড়িতে চলতে ফিরতে আতঙ্কে থাকি, এই বুঝি কোন মানুষ নামক জানোয়ার ককটেল কিংবা পেট্রোল বোমা ছুড়ে মারলো মাথার উপর। এই বুঝি কোন বাবা, মা ও একটা পরিবারের স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে গেল।
আমার মত কত মায়ের সন্তান তো জীবনের ঝুকি নিয়ে রাস্তা ঘাটে চলাফেরা করছে। সকালে বের হয়ে কোন গ্যারন্টি নেই যে বিকেলে অক্ষত অবস্থায় বাসায় ফিরতে পারবে। এ কোন নরকে বসবাস আমাদের !
ক্ষমতালোভী শাসক গোষ্ঠীরা একদল আছে ক্ষমতা আকড়ে ধরে। আরেক দল আছে ক্ষমতার মসনদে বসার জন্য অধীর আগ্রহে। কি আছে দেশের আর জনগণের কপালে আল্লাহ জানে। আর কিই বা অপেক্ষা করছে আমাদের মত সন্তানের বাবা মার জন্য।
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯

গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,...
...বাকিটুকু পড়ুন
গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।
গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।
এই...
...বাকিটুকু পড়ুন
উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯...
...বাকিটুকু পড়ুন
দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন