এইতো বেশ হচ্ছে, আরেকটু হোক’না-
বুর্জোয়া চর্চা।।
কয়েক পেগ ভদকা হুইস্কি সাথে হলে আরও জমে বেশ।
ফেইসবুক আর ব্লগে, অনলাইনে আর টকশোতে-
দেশপ্রেম আর জাতীয়তাবাদ্, জমে তর্ক।
গার্মেন্টস মালিক আর শিল্পপতি হতে পারলে,
ব্যাংক থেকে ঋন পাওয়া যায় বেশ, ফেরত না দিলেও ক্ষতি নেই।
মাস শেষে যদিও বেতন বকেয়া শ্রমিকের;
থাকুকনা! একদিন না খেলে কেউ মারা যায়না।
গন্ডগোল তো একটু হবেই, হলে তৃতীয় শক্তি আছেনা;
দোষ চাপানো যাবে সহজেই।
আর একদম না পারলে শালা মালাউন ইন্ডিয়া বলে গালি
দিয়ে দিব।
যদিও ম্যাডামের কারিনা’র ফিনফিনে শাড়ি না হলে চলেনা
মুন্নি আর শিলা কাজ করে ভদকার চেয়েও বেশি
আরে এইতো চলছে বেশ বুর্জোয়া চর্চা! চলুক না!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



