(প্রিয়বন্ধু শ্যামলের জন্যে)
আজ খুব মাতাল হতে ইচ্ছে করছে…
সাগরের ঢেউয়ের মতো মাতাল।।
বৈশাখের ঝড়ের মতো মাতাল।।
পাহাড়ী নদীর মতো মাতাল।।
আজ খুব মাতাল হতে ইচ্ছে করছে…
সফেদ জোৎস্নার মতো মাতাল।।
হাস্নুহেনার সুঘ্রানের মতো মাতাল।।
লালনের সুরের মতো মাতাল।।
আজ খুব মাতাল হতে ইচ্ছে করছে…
কানাইর বাশিঁর মতো মাতাল।।
খেপা পিঙ্গলার মতো মাতাল।।
প্রেমকাতর কিশোরী মনের মতো মাতাল।।
আজ সত্যিই খুব মাতাল হতে ইচ্ছে করছে.....।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



