somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শহীদ রুমী.. তারুণ্যেদীপ্ত এক উজ্জ্বল চেতনার নাম....

৩০ শে মার্চ, ২০১৩ রাত ৩:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৫১ সালের ২৯মার্চ ইঞ্জিনিয়ার শরিফ ইমাম ও জাহানারা ইমাম দম্পতির ঘরে জন্ম নেওয়া ফুটফুটে শিশুটির পোশাকি নাম রাখা হয়েছিল শফি ইমাম। প্রিয় কবি জালালুদ্দিন রুমীর মতো জ্ঞানী ও দার্শনিক হবে এই চিন্তা করেই শিশুটির ডাকনাম রাখা হয়েছিল রুমী। ফুটফুটে শিশুটি পিতামাতা ও পরিবার পরিজনের স্নেহছায়ায় ক্রমশই শৈশব, কৈশোর পেরিয়ে তারুণ্যে উপনীত হয়েছিলেন। পড়াশুনা ও খেলাধুলায় অসম্ভব প্রতিভাবান ও চৌকস সেই তরুণ ছিলেন স্পষ্টভাষী, সাহসী, ও দৃঢ়চিত্তের অধিকারী।

কুড়িতে পা রাখা অসম্ভব প্রাণচাঞ্চল্যে ভরপুর সেই তরুণ তাঁর প্রাণপ্রিয় পিতামাতার মতই ছিলেন রাজনীতি সচেতন। একাত্তরের ২৫মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনীর অতর্কিত হামলায় যেদিন ঘুমন্ত বাংলা ক্ষতবিক্ষত হয়, সেদিনের সেই কালোরাতকে চিরতরে দূর করে প্রিয় দেশকে উজ্জ্বল আলোর মুখ দেখাবে বলে যাঁরা মনে মনে দৃঢ় সংকল্প করেছিলেন, তাঁদের মধ্যে তরুণ রুমী ছিলেন অন্যতম । আমেরিকার Illinois Institute of Technology তে পড়াশুনা করে তিনি স্বচ্ছল ও নির্ঝন্ঝাট জীবন গড়ার সুযোগ পেয়েছিলেন। কিন্তু সেই উজ্জ্বল ক্যারিয়ারের হাতছানি উপেক্ষা করে দেশপ্রেমে উদ্বুদ্ধ সেই তরুণ মায়ের কাছে অনুমতি চেয়েছিলেন যুদ্ধে যাবার। দেশের মানুষকে বর্বর পাকিস্তানিদের হাত থেকে মুক্ত করে এক টুকরো মানচিত্র উপহার দেবেন জন্য মায়ের কাছে আকুতি জানিয়েছিলেন। কাতরভাবে বলেছিলেন, ‘আম্মা, দেশের এ রকম অবস্থায় তুমি যদি আমাকে জোর করে আমেরিকায় পাঠিয়ে দাও, আমি হয়তো যাব শেষ পর্যন্ত। কিন্তু তাহলে আমার বিবেক চিরকালের মতো অপরাধী করে রাখবে আমাকে। আমেরিকা থেকে হয়তো বড় ডিগ্রি নিয়ে এসে বড় ইঞ্জিনিয়ার হব; কিন্তু বিবেকের ভ্রুকুটির সামনে কোনো দিনও মাথা উঁচু করে দাঁড়াতে পারব না। তুমি কি তাই চাও, আম্মা?’ না, ছেলের এই আকুতি ফিরিয়ে দেবার মত মা তিনি ছিলেন না। তাইতো দৃঢ়চেতা পিতামাতার আশীর্বাদ নিয়েই তরুণ রুমী একাত্তরের ১৪জুন যুদ্ধে যাবার প্রশিক্ষণের জন্য ঢাকা ছেড়ে মেলাঘরের উদ্দেশে পাড়ি জমিয়েছিলেন। সেখানে তিনি সেক্টর কমান্ডার মেজর খালেদ মোশাররফ এবং সাব-সেক্টর কমান্ডার ক্যাপ্টেন হায়দারের অধীনে আনুমানিক দেড় থেকে প্রায় দুই মাস কমান্ডো টাইপ গেরিলা ট্রেনিংসহ সুপার এক্সপ্লোসিভ বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন। কঠোর প্রশিক্ষণ শেষে আগস্ট মাসের প্রথম সপ্তাহে অন্য গেরিলা যোদ্ধাদের সঙ্গে তরুণ রুমী ঢাকায় প্রবেশ করেছিলেন।

রুমীর সহযোদ্ধা হাবিবুল আলম, বীর প্রতীকের ভাষায়, ঢাকা প্রবেশের পরে কিছু অ্যাকশনের সঙ্গে জড়িত থাকার পর রুমী ২৯ আগস্ট পাকিস্তানি আর্মি কর্তৃক ধরা পড়েন। ধরা পড়ার মাত্র চারদিন আগে ২৫ আগস্ট রুমীসহ আরও পাঁচজন গেরিলা মুক্তিযোদ্ধা ধানমন্ডির ২৮ নম্বরে দুর্ধর্ষ গেরিলা অপারেশন সম্পন্ন করেছিলেন। সেদিন বেশ কিছুসংখ্যক পাকিস্তানি সেনা হত্যার পর পাকিস্তানি আর্মিদের একটি জিপ তাঁদের অনুসরণ করলে রুমী তাঁর স্টেনগানের বাঁট দিয়ে গাড়ির পেছনের কাঁচ ভেঙে ফায়ার করে আর্মির চালককে গুলিবিদ্ধ করেন। এর ফলে পাক আর্মির জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। রুমীর সাহসিকতা ও প্রত্যুৎপন্নমতিতার কারণে সেদিন তাঁর সহযোদ্ধাদের জীবন রক্ষা পেয়েছিল। ২৯ আগস্ট রুমী গিয়েছিলেন মায়ের সঙ্গে দেখা করতে তাঁদের বাসায়। আনুমানিক রাত ১২টার দিকে তাঁর বাসভবন থেকে রুমীসহ বাবা শরীফ ইমাম, ছোট ভাই জামী, বন্ধু হাফিজ, চাচাতো ভাই মাসুমসহ সকলকে পাকিস্তানি বাহিনী ধরে নিয়ে যায়।

কনসেন্ট্রেশন ক্যাম্পে সাহসী বীর রুমী তাঁর পরিবারের অন্য সদস্যদের কোনো কিছু স্বীকার করতে নিষেধ করে দিয়েছিলেন। পাক আর্মির অমানুষিক অত্যাচার, নির্যাতন সহ্য করেও তিনি তাঁর সহযোদ্ধাদের নাম-অবস্থান প্রকাশ করেননি। সকল দায়ভার নিজের ওপর নিয়ে রুমী তাঁর পরিবারের অন্য সদস্যদের ছেড়ে দেবার জন্য হানাদারদের সম্মত করতে পেরেছিলেন। তাইতো ধরা পড়ার দুই দিন পর হানাদার বাহিনী সবাইকে ছেড়ে দিলেও তরুণ রুমীকে আর ফিরিয়ে দেয়নি। আমরা হৃদয় দিয়ে অনুভব করতে পারি, কনসেন্ট্রেশন ক্যাম্পে কি অমানুষিক নির্যাতনের শিকার হয়েছিলেন ২০ বছরের টগবগে সেই তরুণ।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×