এতদিন বই পড়তাম, কিন্তু খুব, খুব কম। মাসে সর্বোচ্চ তিন বা চারটি। এর বেশি ভুলেও পড়া হতো না।
কিন্তু ইদানীং বইয়ের নেশাটা মারাত্মক হারে বাড়ছে। পরীক্ষা চলছে। তারপরেও এক সপ্তাহে তিনটা বই পড়া হল।
গতকাল বাংলাদেশ জেতার একটু পরই হুমায়ুন আহমেদ এর হিমু সিরিজের "দরজার ওপাশে" শুরু করি। মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম আধা ঘন্টার মতো পড়ে ঘুমিয়ে পড়ব।আর বাকিটা সকালে ঘুম থেকে উঠার পর।
কিন্তু সময়ের কথা কি বলবো আসলে।
আধা ঘন্টা হয়েছে কিনা চেক কিরতে গিয়ে দেখি ৩ বেজে ৫৮ মিনিট। রীতিমতো অবাক হই। তারপর ঘুমাই..
....
এক সময় ভাবতাম। আমার দ্বারা কখনো কোন সময় বই টই পড়া হবে না। হলেও সেটা খুব কম।
কিন্তু এই বই এর জগতটা হল জোছনার মত। যে জোছনার অপরূপ সৌন্দর্যের সন্ধান পায় না সে কখনো জোছনা উপভোগ করতে পারে না। আর যে একবার সেই সৌন্দর্যের সাগরে ডুব দিতে সক্ষম হয়। তখন জোছনা তাকে ছাড়ে না। জোছনা তাকে টানে, আকর্ষিত করে, তার প্রেমে মশগুল করে তুলে
বইও আমার কাছে তেমনি মনে হয়।
যে একবার বই পড়ার মজা পেয়ে যায় সে বই জগতে আটকা পড়ে। চাইলেও বের হতে পারে না। বই তাকে তার প্রেমে মশগুল করে তুলে।
এই নেশাটা যদিও দরকার ছিল, তবুও বোধ হয় আমার জন্যে ভালো হবে না। কারণ বেশিরভাগ সময়েই যে পিডিএফ ফাইল পড়তে হয় আমাকে।
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



