মনে পড়ে ২০১৫ সালের সেই বাংলাদেশ দলটির কথা যখন বাংলাদেশের সিনিয়র প্লেয়ারদের পারফর্মেন্স ছাড়ায় বাংলাদেশ হেসে খেলে জিততো।
সাব্বির, সৌম্য, আর আমাদের ড্যাশিং ওপেনার তামিম ভাই এত ভালো খেলতো যে সাকিব ভাই, মুশি ভাই, রিয়াদ ভাই তোহ ভালোমতো ব্যাটিং এর সুযোগই পেত না।
আর বোলিংয়ে অদম্য অপ্রতিরোধ্য মুস্তাফিজ। যার একেকটা বল ছিল বিষের মত। মূলত তার বিষাক্ত বোলিং এর হাত ধরেই সে বছর বাংলাদেশের এত সব অভাবনীয় সাফল্য এসেছিল।
মুস্তাফিজের বলে ব্যাটসম্যানরা রান করবে দূরের কথা, নিজেকে বাঁচাতেই কষ্ট হত।
সেই বছরই বাংলাদেশ প্রথমবারের মতো ইন্ডিয়া, পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিতে।
তখনকার সাব্বির, সৌম্য বাংলাদেশকে স্বপ্ন দেখাচ্ছিল। সাকিব ভাই, তামিম ভাই, মাশরাফি ভাই, রিয়াদ ভাই মুশি ভাইয়য়েরা অবসরে চলে গেলে অন্তত আমাদের টিমটাকে আগলে রাখার মতো প্লেয়ার আছে- এটা ভেবে আমরা ক্রিকেটপ্রমীরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পাড়ছিলাম।
কিন্তু তারা ফর্ম হারিয়ে ফেলে। ধারাবাহিতারর অভাব আছে। ঘুরেফিরে বাংলাদেশকে নির্ভর করতে হয় ওই সিনিয়র পঞ্চপাণ্ডব- মাশরাফি ভাই, তামিম ভাই, মুশি ভাই, সাকিব ভাই এবং রিয়াদ ভায়ের উপরে।
এদের উপরে নির্ভরতা যত বাড়ছে তত ভয়ের কারণ দেখা দিচ্ছে। কারণ এরা সব সময় খেলবে না। আজকে যারা নতুন তাদেরকেই আমাদের ভবিষ্যৎ। লিটন,মিরাজ, মুস্তাফিজ, সৌম্য। এরাই বাংলাদেশের ভবিষ্যৎ কাণ্ডারি।
.
এরা এখনই ফুরিয়ে যাই নাই। টিমকে অনেক কিছুই দেয়ার আছে। প্রয়োজন প্রচুর হার্ডওয়ার্ক করে নিজেকে গড়ে তোলার। তাদের আইডল তাদের সামনেই আছে। পঞ্চপাণ্ডবইই হল তাদের আইডল। মিরাজের জন্যে সাকিব ভাই সবচেয়ে বড় আইডল।
.
এশিয়া কাপ ফায়নাল। আফসোস, দুজন অপরিহার্য প্লেয়ার দলে নেই। কিছুটা টেনশান হচ্ছে, ইশ এই ফায়নালটা যদি তারা খেলতে পারত।
.
সৌম্য আজ খারাপ খেলেছে। আশা করি ফায়নালে আরেকটা সুযোগ পাচ্ছে। বেটা আর, আরেকটিবার জ্বলে উঠ না ভাই।
মুস্তাফিজ তার ফর্ম ফিরে পাচ্ছে ধীরে ধীরে। এক মুস্তাফিজ যদি তার খেলাটা খেলতে পারে আমার বিশ্বাস বাংলাদেশের কাছ থেকে শিরোপা ভারত কোনভাবেইই নিতে পারবে না।
ভাই মুস্তাফিজ,
আরেকটিবার, কেবল আরেকটিবার
তুমি তোমার স্বরূপে ফিরে এসো।
.
হতে পারে এটাই মাশরাফি ভাই এর শেষ এশিয়া কাপ। এই লোকটার জন্যে হলেও আমাদের একটা শিরোপা খুব দরকার।
আশা করি, তীরে এসে এবার তরী ডুবানো হবে না।
ইনশাআল্লাহ, এবার আমাদের ঘরেই ট্রফি আসবে।
.
ইনশাআল্লাহ...
টাইগাররা ইতিহাস গড়বে
স্বপ্নের ট্রফিতে চুম্বন খাবে
থাকবে না সাকিব ভাই, তামিম ভাই,
কিছুটা আফসোস হবে।
.
তরুণ তুর্কিরা উঠলে জ্বলে
দেখবে টাইগারের হুংকার কাকে বলে।
অনেক অনেক শুভকামনা টিম টাইগারের জন্যে।
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




