কাঁপুনি ধরানো কনকনে বাতাস স্পর্শ করেনা আমাকে
দেখিনা আমি শীতের সকালে অস্পষ্টতার কুয়াশাকে
অনুভব করিনা কম্বলের নীচের আরামদায়ক উষ্ণতা
চির বহমান নদীর তরঙ্গ কিংবা তার উপর দিয়ে
বাধাহীন উড়ে যাওয়া সাদা বকের প্রাণচাঞ্চল্য
হাসায়না আমাকে কৌতুক কোন হাস্যরসে পূর্ণ
কাঁদিনা দেখে দুঃখ কষ্ট বেদনায় ভরা শোকগাঁথা কোন
কোন সে মহীতে দৈববলে কোন এক অজ্ঞাতে
অসীমের হাতছানি যেন নাড়া দিয়ে গেছে সত্ত্বাকে
মুহূর্তের জন্য দেখা পেয়ে তব অন্তরের অন্তঃস্থলে
অবান্তরসম করে দিয়েছে সব জাগতিক চেতনাকে
নির্বোধ আমি বুঝিনা অর্থ জানিনা আমার কী করনীয়
খুজে ফিরি শুধু অমলিন অর্বাচীন অসীম সে অনুভূতি ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


