হারিয়ে গিয়ে মন যেন কোন অজানা অচেনা জগতে
আলো আঁধারীর মেলা বসে যেথা অর্বাচীন সে ভুবনে
ছুটে কখনো, হাঁটে কখনো, গায় কখনো আপন মনে
হাসে আর কাঁদে যেন অকারনে, কারনে থাকে নির্বিকার বসে
যুক্তিহীনতার দরজা খুলে যুক্তিবাদীর সামনে
বৈরাগ্য নিয়ে আসে সে যে সংসারীরই মনে
বাস্তববাদীকে দেখিয়ে জগত কোন রূপকথার
ব্যঙ্গকারীকে দেখায় কৌতুকে গল্প সে বেদনার
ঘুমন্তের কানে শুনিয়ে জাগরণের গান
স্বপ্নবাজকে দেখায় স্বপ্ন, আকাশ ছোঁয়ার টান
রাজপুত্রকে পরিণত করে পথের ভিখারী কোন
ধুয়ে সব পাপ রাক্ষস ভেঙ্গে সাধু সে গড়ে যেন
ভাবের মিলনমেলা ঘটিয়ে কাটখোট্টার মাঝে
হতাশাগুলোকে সাজায় যেন নতুন কোন সাজে
নাম দিয়েছে অনেকে অনেক নেই তা বলার দরকার
নির্বোধ পর্যন্ত বোঝে অর্থ এমনই মর্ম তার
সৃষ্টিশ্রেষ্ঠ মাঝে সৃষ্ট স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি
অমলিন অক্ষয় অস্থির অনুভূতি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


