চিচিং ফাঁক
০৪ ঠা অক্টোবর, ২০১২ বিকাল ৩:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অফিসে অফিসে
যত ফাইল রয়েছে
লাল ফিতায় বন্দী,
রাজনীতিবিদ আমলা
যত মিথ্যা মামলা
যত মিথ্যা সন্ধি,
সব খুলে যাক
চিচিং ফাঁক।
কানে কলম গুজে
জ্ঞান পাপী সেজে
দু’চোখ বু্ঁজে
খায় যারা ঘুষ ----
ক্ষমতা পেতে
দিনে কিংবা রাতে
যাদের দুই হাতে
অস্ত্র করে ফুস,
তারা নিপাত যাক
চিচিং ফাঁক।
যত মিথ্যা আছে
যত ঠক নাচে
যারা তাদের পাছে
যত ভণ্ড লোক ---
যুদ্ধাপরাধী জঙ্গি
যারা তাদের সঙ্গী
থাকে অঙ্গাঅঙ্গী
সবার বিচার হোক।
হবে বাংলার মাটি পাক
চিচিং ফাঁক।
জনগনের মাল
যারা বহুকাল
করছে ভোগদখল
তারা শাস্তি পাক---
নিরাপরাধ লোক
তারা মুক্ত হোক
বিবেকের দরজা
সবার খুলে যাক
চিচিং ফাঁক।
যাদের কালো টাকা আছে
যারা ফরমালিন দেয় মাছে
কালবাজারি আর সিন্ডিকেটে
যারা বাড়ায় দ্রব্যমূল্য---
সন্ত্রাসী, চাদাঁবাজ, ভন্ড নেতা, লুটে
দেশটাকে যারা খাইল চেটেপুটে
মানুষরূপে জন্ম হলেও
ওরা পশুতুল্য।
এদেশ ছেড়ে সব চলে যাক
চিচিং ফাঁক।
চিচিং ফাঁক
ফাঁক ফাঁকা ফাঁক ফাঁক
চিচিং ফাঁক।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....
দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?
দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২

নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।
২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক...
...বাকিটুকু পড়ুন
আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন...
...বাকিটুকু পড়ুন

“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই...
...বাকিটুকু পড়ুন
পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল...
...বাকিটুকু পড়ুন