somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তোমাকে আমি রাখব কোথায়

২৬ শে মার্চ, ২০১৫ রাত ৮:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি জানি, তোমাকে ছেড়ে যেতে পারব
না আমি। তাছাড়া সে সাহস-সামর্থ্য কোনটিই
নেই আমার। আর সেটি চাইওনা আমি।
তোমাকে ছেড়ে আমি যাবনা কোথাও।
কিন্তু তোমাকে নিয়ে আমি কোথায় দাঁড়াব?
তোমাকে আমি রাখব কোথায় ?

এই বিচারহীনতার দেশে, একগুঁয়ে আর
ক্ষমতা পিপাসুদের এই দেশে---

যেখানে ক্ষমতা আঁকড়ে রাখার অভিপ্রায়ে
সংবিধানের বুক হয় ক্ষত-বিক্ষত, দূরাভিসন্ধিমূলক
তীক্ষ্ণ ছুরির আঘাতে!
যেখানে বিরোধীমত দমনে ব্যবহৃত হয় জন সাধারণের
করের টাকায় পালিত নিরাপত্তাবাহিনীর
স্টেনগানের কালো মুখ!
সেই দেশে, সেই খুন-ঝরা মাটিতে
তোমাকে নিয়ে আমি কোথায় দাঁড়াব?
তোমাকে আমি রাখব কোথায় ?

এই মানবতাহীনতার দেশে, ধ্বংসলীলা আর
পুড়িয়ে-মারা-রাজনীতির এই দেশে---

যেখানে ঘুমন্ত মা পুড়ে অঙ্গার হয় দুধের
শিশু বুকে; মানবরূপী পশুদের ছোড়া
পেট্রোল বোমার আঘাতে!
যেখানে দাউ দাউ করে জ্বলে ওঠে বাংলাদেশের
হৃদয়; মেরুদণ্ড তার ভঙ্গুর প্রায়
অবিরাম হরতাল-অবরোধে!
সেই দেশে, সেই স্বজন-পোড়া মাটিতে
তোমাকে নিয়ে আমি কোথায় দাঁড়াব?
তোমাকে আমি রাখব কোথায় ?

কিন্তু তোমাকে হারাতেও চাইনা আমি। আমি
এ বাংলার সন্তান,তুমিও এ বাংলার
সন্তান; আমরা এ দুখি মাটির
সন্তান। আমরা এ মাটিতেই থাকব।

তবে তোমাকে আমি লুকিয়ে রাখব এমন এক
নিরাপদ কোটরে--- যেখানে তোমায় ঝলসে দিবেনা
নরপশুদের ছোড়া কোন পেট্রোল বোমার
লেলিহান শিখা। যেখানে তোমার নাগাল পাবেনা
কোন কালো পোশাকধারীর অসাংবিধানিক বুলেট।

আমি তোমায় রাখব আমার বুকের বাসরে
বাম পাঁজরের নীচে, পরম-প্রীতিতে। তারপর
হেঁটে যাব আমি, বাংলাদেশের বুকের উপর
দিয়ে নিঃশঙ্ক-চিত্তে। এরপরও যদি কোন
হিংসা-প্রোজ্জ্বল-অগ্নি তোমায় ঝলসে দিতে চায়!
তবে তা হবে--- প্রথমে আমার কলজে পুড়িয়ে...।
এরপরও যদি তোমায় স্পর্শ করে কোন
ঘাতকের অব্যর্থ বুলেট! তবে তা হবে---
প্রথমে আমার বুক বিদীর্ণ করে...।

তারপর গলাগলি ধরে ঘুমিয়ে পরব
আমরা; অশান্ত এ বাংলার শান্ত-সমৃদ্ধ মাটির
নীচে। অতঃপর একদিন মিশে যাব ধীরে ধীরে
কাঁদা-জল-লতা-ঘাসে; পতপত করে উড়তে থাকা
লাল-সবুজ পতাকায়......

২৫,০৩,২০১৫ ঈসায়ী
নিমতলি, ঢাকা।


০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×