
ডায়রীর পাতা সব ঝাপসা কেন ?
লেখারও বড্ড অগোছাল, ছন্নছাড়া !
- কি হয়েছে? কাঁদছে ?
- আমি তো কাঁদার কিছু লেখিনি
সুখের সব স্মৃতিতে ভরিয়েছিলাম প্রতিটা পাতা !
- তাহলে কাঁদছে কেন?
- জানি না।
- তবে কি তুমি কাঁদছ? জলে ঝাপসা দু’চোখ ?
- কই না তো!
একফোটা জল নেই চোখে ,
এক চিলতে দুঃখও নেই মনে,
শুধু সুখ আর সুখ !!
- তুমি মিথ্যে বলতে জানো না
অভিনয়ের 'অ' টা পর্যন্ত পারো না ।
- আমি পারি, সবই পারি !
কষ্টের জলে হাসির ফোয়ারা বইতে জানি ,
মিথ্যে করে বলতেও পারি ভালো আছি,
অনেক ভালো, শুধু
ডায়েরীর পাতারাই জানে না, পারে না
ওরা ছলনা বোঝে না !!
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০১৬ রাত ১১:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



