আফ্রিন! আফ্রিন!
তোমার রূপের কাছে-
পূর্ণিমার চাঁদও তুচ্ছ,
তুমি অপার, অপার তোমার সৌন্দর্য।
মেঘে ডাকা চুল, হরিণি চোখ
আর ঠোট! তারতো তুলনাই নেই,
সব মিলেই যেন আফ্রিন।
সৃষ্টি কর্তা কি?
তার নিজ হস্তে, গড়েছিল তোমার গড়ণ।
হয়তো তাই;
না হলে কিভাবে, কিভাবে এটা সম্ভব?
কখনো স্বর্গের পরী দেখিনি,
শুধু শুনেছি, শুনেছি তারা সুন্দর।
বরং সুন্দর থেকেও একটু বেশি।
কিন্তু তুমি আমার সেই চিন্তাকে-
তোমার অপার সৌন্দর্য দিয়ে...
তুমি সত্যিই আফ্রিন!
আফ্রিন! তোমার রূপ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


