যে পোশাক শিল্পের উপর আজ বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে সে পোশাক শিল্প অন্য একটি দেশ “পলেটিক্যাল আন্ড বিজনেস স্ট্রাট্রিজি” দিয়ে ধিরে ধিরে দখল করে নিচ্ছে। নামি দামী আর্ন্তজাতিক কম্পানিগুলো আজ বাংলাদেশ তাদের ব্যবসা গুটিয়ে বাংলাদেশের প্রতিবেশি দেশে তাদের অফিস খুলছে। আমাদের দেশের সাব-কন্ট্রাক্ট গুলো চলে যাচ্ছে পাশের দেশের গার্মেন্টেস মালিকদের হাতে।
প্রতিবেশি দেশের পলেটিক্যাল স্ট্রাট্রিজিঃ
১.বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি (যতদিন সম্ভব) দীর্ঘদিন অস্থিতিশীল করে রাখা।
২. বাংলাদেশে ব্যবসা বান্ধব পরিবেশ বিরাজ করতে না দেওয়া।
৩. বাংলাদেশের অর্ন্তজাতিক ভাবমুর্তি ক্ষতিগ্রস্থ করা।
৪. পোশাক শিল্পে সহিংসতার পরিবেশকে উস্কে দেওয়া।
প্রতিবেশি দেশের বিজনেস স্ট্রাট্রিজিঃ
১. প্রতিবেশি দেশ নিজেদের মুদ্রার দাম ১৯% কমিয়ে এনেছে।
২. বাংলাদেশের মুদ্রার দাম ৮% বাড়ানো হয়েছে।
৩. নামি দামী আর্ন্তজাতিক কম্পানিগুলোকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে।
আমাদের দেশীয় গার্মেন্টসের মালিগণ ইতিমদ্ধে ২৭% কারেন্সী ভ্যালুয়েসন সমস্যা মোকাবেলা করছে।নামি দামী আর্ন্তজাতিক কম্পানি বাংলাদেশ থেকে তাদের ব্যবসা গুটিয়ে নিচ্ছে, ওয়ালমার্ট ও এইচ এন্ড এম আমাদের প্রতিবাশি দেশে তাদের অফিস স্থাপন করার প্রস্তুতি নিচ্ছে।
বাংলাদেশের গার্মেন্টসগুলোতে শত শত ওর্ডার ক্যান্সেল হচ্ছে, উতপাদিত পণ্য স্টক লটে পরিনত হচ্ছে।
আমাদের কী চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছু করার নাই?
সবাইকে আমাদের বিটুবি ওয়েবসাইট ভিজিট করার আমন্ত্রন রইল লটহাট ডট কম
পোশাক শিল্প নিয়ে আমার আগের লেখা তৈরি পোশাক শিল্পের জন্য একটি আলাদা মন্ত্রনালয় কী গঠণ করা যায় না?
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




