প্রথমেই বলে নেই, আমি এক বিশাল বই পড়ুয়া
১। The Kite Runner(Khaled Hosseini):
আমার সবচেয়ে পছন্দের বই। এই বছর পড়েছি। এই বইয়ে বন্ধুত্ব, ভ্রাতৃত্ব, দেশপ্রেম, ভালবাসা ও ধর্মে বিশ্বাসের এত সুন্দর উদাহরণ আছে যা অন্য কোনও বইয়ে অন্তত আমি পাইনি।
২। তালনবমী(বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়):
এটি একটি ছোটগল্প। এটি একটি কিশোর উপন্যাস সমগ্র থেকে পড়েছি। তৎকালীন সমাজে ধনী ও গরিবের মধ্যকার দূরত্ব এতে স্পষ্ট ফুটে উঠেছে।
৩। Harry Potter(J.K Rowling):
এর কথা না বললেই না ।
৪। ছাড়পত্র(সুকান্ত ভট্টাচার্য):
এটি একটি কবিতার বই। এর কিছু কিছু কবিতা হয়ত পড়ে ফেলেছেন। ২১বছরের জীবনে একজন মানুষ কিভাবে এত সুন্দর লিখতে পাড়ে তা আমার কাছে এক রহস্য।
৫।আমি তপু(মু. জাফর ইকবাল):
জাফর ইকবাল স্যারের লেখা আমার সবচেয়ে পছন্দের বই। এই বই নিয়ে কিছু বলব না। যারা পড়েনি তারা পড়েই জানতে পাড়বে বই সম্পর্কে।
আশা করি বইগুলো সবার ভালো লাগবে। আর কারও কাছে আর বই suggest করার থাকলে করতে পাড়েন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


