somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রচনাঃ হরতাল।

১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বর্তমানে হরতাল জিনিসটা এতোই সাধারণ ব্যাপার যে অদুর ভবিষ্যতে হরতাল নিয়ে স্কুল- কলেজে রচনা লিখতে হলে তা খুব একটা অস্বাভাবিক কিছু না। তা যদি লিখতেই হয় তবে তা কেমন হবে তার একটি নমুনা দেই :P
হরতাল
সুচনাঃ
রাজনীতি প্রত্যেক রাষ্ট্রের একটি অপরিহার্য উপাদান। রাজনীতির মাধ্যমে দেশ পরিচালিত হয়। এই রাজনীতিতে একটি অন্যতম বিষয় ক্ষমতা, যা লাভ করার ক্ষেত্রে হরতালের ভুমিকা অসীম। হরতাল এখন আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গিকভাবে জড়িত। বর্তমান যুগে হরতাল ছাড়া আমাদের একটি দিনও অতিবাহিত হয় না।

ইতিহাসঃ
হরতাল জিনিসটা কে আবিষ্কার করেছে তার স্পষ্ট কোনও প্রমান নেই। তবে বাংলাদেশে হরতাল একটি অনন্য ভুমিকা রেখে এসেছে বহু আগে থেকেই। ১৯৭১ সালে জাতিরজনক হরতাল দেওয়া শুরু করেন। কিন্তু তখন কোনও ভাংচুর বা ভোগান্তি হয়নি। পরবর্তীতে দুই দেশনেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়া হরতালকে নতুন মাত্রায় নিয়ে যায়।

হরতালের বর্তমান চিত্রঃ
পূর্বে হরতাল জিনিসটা খুব প্রচলিত ছিল না। কিন্তু এখন রাজনীতিবিদেরা অনেক সচেতন হয়েছেন। তারা এর উপকারীটা উপলব্ধি করতে পেরে এখন প্রায় প্রতিদিনই হরতাল ডাকেন। হরতাল এখন আগের মত "অ্যাকশানহীন" না, এখন এটি অনেক বেশী সক্রিয়। হরতালের আগের দিন থেকেই হরতালের পক্ষে-বিপক্ষে মিছিল হয়। পূর্বে কেউ হরতাল পালন করতে না চাইলে কেউ কিছু বলত না, কিন্তু এখন সবার জন্য হরতালপালন বাধ্যতামুলক। এতে জাতির ঐক্য স্পষ্ট চোখে পরে(!)।

উপকারিতাঃ
হরতাল দেশের জন্য অনেক উপকারী। আমরা জানি আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা জনসংখ্যা। হরতালে পিকেটার না পুলিশের লাঠি না গুলির আঘাতে অনেক মানুষ মারা যায়। ফলে দেশের জনসংখ্যার বিরাট অংশ কমে আসছে। তাছাড়া বর্তমানে পরীক্ষার মাঝেও হরতাল দেওয়ার রেওয়াজ আছে। হরতালের কারনে একটানা পরীক্ষা হয় না, ফলে পরীক্ষার মাঝে শিক্ষার্থীরা ছুটি পেয়ে নানি-দাদির বাড়ি বেড়াতে পারে। তা ছাড়াও রাস্তা ঘাটে যানজট থাকে না এবং রাস্তার ভ্রাম্যমাণ দোকানও দেখা যায় না। ফলে দুই-একটি ভাঙ্গা বা আগুন ধরা গাড়ি ছাড়া কিছুই থাকে না, ফলে রাস্তা বেশ পরিষ্কার থাকে।

উপসংহারঃ
হরতাল বর্তমান জীবনের একটি অংশ। হরতাল অত্যন্ত নিরীহ একটি কর্মসূচি এবং এটি খুব উপকারী। কিন্তু দেশের কিছু মেরুদণ্ডহীন(!) মানুষ এর বিরোধিতা করে। ফলে রাজনীতিবিদরা স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করতে পারে না। তাই আমাদের সকলের দায়িত্ব একটি হরতালবান্ধব দেশ গড়ে তোলা!
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×