somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রেললাইনের ধারে জীবন...

১১ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার স্কুল মতিঝীলে। অনেক ঝড়-ঝাপটা সহ্য করে যেতে হয়। যাওয়ার অনেকগুলো পথের মধ্যে সবচেয়ে সহজ ও ভেজালের পথ হল খিলগাঁও রেলগেট। গত ৫ বছর ধরে এই পথে যাতায়াত করছি, তাই বোধ হয় রাস্তার ধারের দৃশ্যগুলো খুব একটা আলাদা হয়ে চোখে পরে না।

যাই হোক, একদিন স্কুল থেকে বাসায় ফিরছি। সাথে কিছু বান্ধবি আছে। হঠাৎ করে রেলগেটের সবচেয়ে বিরক্তিকর মুহূর্ত এলো-ট্রেনের শব্দ। অনেক হুড়োহুড়ি করে ট্রেন আসার আগে রেলগেট পার হওয়ার চেষ্টা করল সবাই। আমাদের রিকশাওয়ালাও চেষ্টা করল, কিন্তু একটুর জন্য পিছনে থেকে গেল।

ট্রেন আসছে যেন হেঁটে হেঁটে। আমি খুব বিরক্ত। তার উপর বান্ধবিরা কানের কাছে প্যানপ্যান করছে। হঠাৎ করে ফ্লাইওভারের একটি খাম্বার উপর চোখ পরল, না খাম্বা না, খাম্বার কাছে বসে থাকা একটি নারী। গায়ে এতটুকু শক্তি নেই। শুধু যেন হাড্ডি ও চামড়া। বসে বসে বিড়ি টানছে। গায়ে একটুকরো ছেড়া শাড়ি। তার আশেপাশে কিছু ভাঙ্গা হাড়ি ও প্লেট। তার মতই আরেকজন মহিলা থালা নিয়ে সবার কাছে ভিক্ষা চাচ্ছে। সে গিয়ে বসে থাকা মহিলাকে কি যেন বলল, যেন কুশলাদি জিজ্ঞেস করছে, কোনও কারনে সান্ত্বনা দিচ্ছে। তাদের ভাষাটাও বঝার ক্ষমতা নেই আমাদের। রাস্তার মানুষজন সবাই তাদেরকে দেখছে, কিন্তু তাদের ভ্রুক্ষেপও নেই। আমার সাথের সবাই দেখে হাসাহাসি করছে। ভিক্ষুক মহিলা তারপর সবার কাছে চিল্লায়ে কি যেন বলল। তারপর কিছু বুঝে ওঠার আগেই রিকশা চলা শুরু হল। ট্রেন চলে গেছে।

এরকম অনেক মানুষ রেললাইনের ধারে জীবন কাটায়। আমি এরপরও অনেকদিন সে পথে যাতায়াত করেছি। কিন্তু সেই মহিলাকে আর দেখিনি। সেই মহিলার চোখে আমি একটা জিনিস দেখেছিলাম যা উচ্চবিত্ত ও বিলাশি মানুষের চোখে দেখা যায় না-প্রচণ্ড কষ্ট। রেলগেটের ধারে অনেক বাস্তুহারা মানুষ শুয়ে থাকে, ঘুমিয়ে থাকে, অথবা জীবনের শেষ হওয়ার অপেক্ষা করে। আমাকে সবাই বলে ওরা গরীব না, দেশের বাড়িতে জায়গা আছে। ঢাকায় থাকাই ওদের মুললক্ষ্য।

আমি জানি না সত্য কি। আমি এটাও জানি না যে বাংলাদেশে কিভাবে ও কখন দারিদ্র কমেছে। রেললাইনে, রাস্তায়, স্টেশনে, ফুটপাতে এখনও শতশত মানুষের জীবন কাটে। তাদের ঘরবাড়ি নেই, কিছু নেই।

কিন্তু আমরা তাদের পাশ কাটিয়ে চলে যাই। আমরা মেনে নেই যে আমাদের কিছু করার নেই। আমিও এর আওতামুক্ত না। সবাই বলে, মানুষ এখন সভ্যতার চূড়ান্তে উঠেছে, কিন্তু বোধ হয় এখনও আমাদের মাঝে পশুত্বের আঁচ থেকে গেছ..
৫টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×