somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১৫ বছরের আমি...

২৬ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গুনে গুনে পার করলাম জীবনের ১৫টা বছর। "কী করলাম এত বছর?" নিজেকেই জিজ্ঞেস করি আমি। কী আর করলাম..

বয়স যখন ৪-৫ বছর, মায়ের কোলে মাথা রেখে ঘুমিয়ে যেতাম। বন্ধু ছিল অনেক, খেলতে ভালবাসতাম কিনা! বাসার সবার আদরের ছিলাম। শৈশবের হাজার স্বপ্ন, ঠিক করলাম বড় হলে বিজ্ঞানী হব। বাবার কাছে বিজ্ঞানের হাজার রহস্যের গল্প শুনতাম, মনে হত, "আমিই আবিষ্কার করব টাইম মেশিন!" দিনরাত বিজ্ঞানের বই নিয়ে মেতে থাকতাম। বাবা আমার কাছে নতুন কোনও রহস্যের কথা শুনেই বলতেন, "এই তো আমার বিজ্ঞানী মেয়ে!" জীবন কত সহজ ছিল তখন, তাই না?

আরও পার করলাম ৩-৪ বছর। বিজ্ঞানের ভুত আমাকে ছাড়েনি। কিন্তু স্কুলে এসে দেখি, এ কি! আমার মত আরও কত মানুষ! আমার চেয়ে বেশী জানে সবাই। আমার আর বন্ধু মেলে না, খেলাধুলা, পড়াশোনা সব কিছুতে পিছিয়ে পড়া মেয়ের সাথে কে-ই বা বন্ধুত্ব করবে? শৈশবের প্রবল একাকীত্ব থেকে ছাড়া পেতে আঁকাআঁকি শুরু করলাম। হঠাৎ করেই হয়ে উঠলাম ক্লাস আর্টিস্ট। "বড় হয়ে শিল্পী হব!", বলতাম আমি। কত সহজ ছিল, তাই না?

পার হল আরও দুই বছর। বুঝতে শুরু করলাম, যে রাজপ্রাসাদের রাজকন্যা ছিলাম আমি, তাতে ফাটল ধরেছে। বাসার সমস্যা আর আমার থেকে লুকোতে পারল না। বাবার ভুল, মায়ের কষ্ট, সবই আমাকে কুড়ে কুড়ে খেত। ভাইবোন বড় হয়েছে, তারা নিজে চলতে পারবে। কিন্তু আমি? মা আমাকে রেখে যেতে পারলেন না, আমার জন্য রয়ে গেলেন। ছোট হলেও বুঝতাম সব কিছু। সংসারের দারিদ্র আর আমার চোখের আড়ালে নেই। নিজেকে বললাম তখন, "কত সহজ ছিল সব কিছু..."

১৩-১৪ বছর বয়স যখন, নিজেকে যাচাই করতে লাগলাম, কি হবে আমাকে দিয়ে? নতুন নতুন জিনিস চেষ্টা করলাম। প্রতিবার পিছলে যাই, আবার উঠে দাঁড়াই। সবাই বলত, "কী হবে তোমাকে দিয়ে? কিছুই না!" ভেঙে পরি আমি। কিন্তু কে যেন কানের কাছে বলে গেল, "শুনিস না, সবার কথায় কিছু যায় আসে না, নিজের কথা শুন।" আবার সাহস পাই আমি। বলে উঠি, "জীবনটা কত সহজ রে, তাই না?"

এই "কে যেন" বারবার আমাকে টেনে তুলতে লাগল। তার হাত ধরেই ১৫বছরে পা রাখলাম। বয়স বেশী হয়নি, কিন্তু কম তো নয়। জীবনের অনেক কিছু দেখিনি, তবু অনেক দেখেছি, দারিদ্র, মায়ের রক্ত অশ্রু, মানুষের ক্রুর হাঁসি, তাচ্ছিল্য। তেমন কিছুই হয়ত করিনি, তবে কম কী করেছি? শিখেছি, জীবনকে মোকাবেলা করেছি, অন্যকে সাহস দিয়েছি, স্বপ্নকে সত্যি করার রাস্তায় হাঁটতে শিখেছি।

আজ থেকে অনেক বছর পর, যখন আমি অনেক বড় হব, মানুষের মত মানুষ হব, সবাই হয়ত বলবে, "দেখ, সে জীবনে সফল।" দেখে হয়ত তুমি ভাববে আমি অনেক বদলে গেছি, ভুলে গেছি জীবনের সেই ১৫বছরের সংগ্রাম। কিন্তু সত্যি, চেয়ে দেখ, আমার মাঝে তখনও লুকিয়ে থাকবে সেই ১৫বছরের আমি..
১০টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×