somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালোবাসা ফর গ্রান্টেড না তারপরও ফিরে ফিরে আসে-

০১ লা অক্টোবর, ২০২৫ রাত ১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গ্রামের ছোট্ট একটা সাঁকো। অন্ধকার রাতে পথচারীদের নিরাপদে পারাপারের জন্য এক বয়স্ক মানুষ প্রতিদিন নিজ উদ্যোগে এই সাঁকোর পাশে হারিকেন জ্বালিয়ে রাখতেন। কোনও স্বার্থ নয় শুধুই মানুষের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা। কিন্তু এক রাতে তিনি অসুস্থ হওয়ায় হারিকেন জ্বালাতে পারলেন না। আর সেই রাতেই ঘটে এক দুর্ঘটনা। ঠিক তখনই সবাই দোষারোপ করলো সেই বৃদ্ধ মানুষটিকে। যেন তার একদিনের আলো না জ্বালানোই মুছে দিয়ে গেলো তাঁর বছরের পর বছর ধরে করে আসা নিঃস্বার্থ সেবা।

এক ছেলে রাতে ফোন চার্জে দিতে ভুলে যেতো। তার পিতা প্রতি রাতে নিঃশব্দে ফোনটা চার্জে লাগিয়ে দিতেন। এ যেন এক অলক্ষ্য আশীর্বাদ। সকালে ছেলে খুশি হতো। বাবাকে ধন্যবাদ দিতো। কিন্তু একদিন পিতা ক্লান্ত হয়ে আগে ভাগেই ঘুমিয়ে পড়লেন। ফোন চার্জে না থাকায় সকালে ছেলে রেগে গিয়ে বললো, তুমি ফোনটা কেন চার্জে দিলে না ? আজ আর কোনো ধন্যবাদ নেই। আজ শুধুই অভিযোগ।


এক মা প্রতিদিন মেয়ের বিছানা গুছিয়ে রাখতেন। সেই মেয়েটি কখনো নিজের বিছানা নিজে গুছানোর কথা ভাবেনি। বরং যেদিন মা ক্লান্ত হয়ে তা করতে পারেননি, সেদিন মেয়েকে ব্যাখ্যা করতে হলো কেন তা হয়নি। একটিবারও জিজ্ঞাসা করলো না-মা, তুমি কি ঠিক আছো? ভালোবাসা অভ্যাসে পরিণত হয়ে যায় । আর অভ্যাস মানুষকে ভালোবাসার দাস বানায়।


এক বন্ধু প্রতিদিন খোঁজ নিতো,খবর নিতো। একদিন অসুস্থ থাকায় ফোন করতে পারেনি। তখনই অপর বন্ধু বলল, তুমি কেন ফোন করোনি । যেন প্রতিদিনের যত্ন নেয়াটা শুধু একজনেরই একপাক্ষিক দায়বদ্ধতা ।

সহকর্মীর রাগের সময় আরেক সহকর্মী বারবার ধৈর্য ধরে পাশে থাকে। এখন সেই রাগই হয়ে গেছে তার স্বাভাবিক আচরণ। কারণ সে জানে যাই করুক, সহকর্মী মেনে নিবে। কারণ সহনশীলতা যা চিরকাল পাওয়া যায় তাও একসময় অধিকার হয়ে যায়।

এরকম অসংখ্য গল্প প্রতিনিয়ত ঘটে চলে আমাদের চারপাশে। নিঃস্বার্থ ভালোবাসা আর সাহায্য যখন নিয়মে পরিণত হয়, তখনই মানুষ সেগুলোকে “ফর গ্রান্টেড” হিসাবে নিতে শুরু করে। যতদিন কেউ কিছু করে যায় ততদিন প্রশংসা, কৃতজ্ঞতা পায়। কিন্তু একবার না করলেই নানা প্রশ্ন, রাগ,অভিযোগ, অনুযোগের হাতুড়ি তাকে পেটায়।

ভালোবাসা, যত্ন, সহযোগিতা এসব কোনো বাধ্যবাধকতা না। এগুলো যখন আসে, তখন তার পেছনে থাকে নিঃস্বার্থ মন। কিন্তু মানুষ খুব সহজেই ভুলে যায় যে যত বেশি দেয়, তার দোষগুলো যেন আরও বড় হয়ে দেখা দেয়।

তবু সেই আলো জ্বালানো মানুষটা চুপ করে থাকে। বিছানা গুছিয়ে দেওয়া মা ভোরবেলা উঠেই আবার তা গুছিয়ে দেন। পিতা রাতে ঘুম ভেঙে ফোনটা চার্জে দিয়ে আসেন। বন্ধুটি আবার খোঁজ নেয়। সহকর্মী আবার ধৈর্য ধরে।

কারণ ভালোবাসা দায়িত্ব নয়, অভ্যাস নয়, হিসেবের খাতা নয়। ভালোবাসা মানে গভীর নিঃস্তব্ধ রাতের কুয়াশা। ভালোবাসা মানে বারবার নিঃশব্দে চুপি চুপি ফিরে ফিরে আসা।

সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০২৫ রাত ৩:২৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পানি: জীবনের উৎস, আল্লাহর রহমতের অবিরাম ধারা এবং সৃষ্টিতত্ত্বের বৈজ্ঞানিক বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০১ লা এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৩০

পানি: জীবনের উৎস, আল্লাহর রহমতের অবিরাম ধারা এবং সৃষ্টিতত্ত্বের বৈজ্ঞানিক বিশ্লেষণ

ছবি, অন্তর্জাল থেকে নেওয়া।

পানি এই একটি শব্দে লুকিয়ে আছে সৃষ্টির রহস্য, জীবনের ধারা এবং মহান আল্লাহ তাআলার অফুরন্ত... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প

লিখেছেন রাজীব নুর, ০১ লা এপ্রিল, ২০২৬ বিকাল ৪:২৪



একসময় আমাদের গ্রামটা খাটি গ্রাম ছিলো।
একদম আসল গ্রাম। খাল-বিল ছিলো, প্রায় সব বাড়িতেই পুকুর ছিলো, গোয়াল ঘর ছিলো, পুরো বাড়ির চারপাশ জুড়ে অনেক গাছপালা ছিলো। বারো মাস... ...বাকিটুকু পড়ুন

রাসূলের (সা.) একমাত্র অনুসরনীয় আহলে বাইত তাঁর চাচা হযরত আব্বাস ইবনে আব্দুল মোত্তালিব (রা.)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০১ লা এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩




সূরাঃ ৩৩ আহযাব, ৩২ নং ও ৩৩ নং আয়াতের অনুবাদ-
৩২। হে নবী পত্নিগণ! তোমরা অন্য নারীদের মত নও। যদি তোমরা আল্লাহকে ভয় কর তবে পর পুরুষের সহিত কোমল... ...বাকিটুকু পড়ুন

মোরগের ডাক , বিজ্ঞানের পাঠ এবং গাধার প্রতি আমাদের অবিচার

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা এপ্রিল, ২০২৬ রাত ১:৫৫


গ্রামে বেড়ে ওঠা মানেই একটা অসাধারন শৈশব। আমাদের সেই শৈশবের একটা বড় অংশ জুড়ে ছিল মক্তবের মৌলভি সাহেবদের গল্প। তারা বলতেন, ভোররাতে মোরগ ডাকে কারণ সে ফেরেশতা দেখতে পায়।... ...বাকিটুকু পড়ুন

বঙ্গ ও বেঙ্গলীর শিকড় কী মুছে গেছে? নাকি পুণ্ড্রনগর সভ্যতার মত হারিয়ে গেছে ??

লিখেছেন ডঃ এম এ আলী, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ৯:০৮


বঙ্গ ও বেঙ্গলীর শিকড় কী মুছে গেছে নাকি পুণ্ড্রনগর সভ্যতার মত হারিয়ে গেছে ?? সামু ব্লগের এই ক্রান্তিকালে বিষয়টি নিয়ে একটু আলোচনা/পর্যালোচনা করে কিছু সময় কাঠানো যাক... ...বাকিটুকু পড়ুন

×