somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজকের ভূমিকম্প নিয়ে আমার দুপয়সাঃ

২১ শে নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক) বিবিসির খবরে জানা গেছে দেশে ৫.৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। স্থায়ীত্ব মাত্র ২৩ সেকেন্ড। এই ক্ষণিক কম্পন যদি মাত্রায় সামান্য আরও বাড়তো আর যদি সময়টা আরও কিছুটা দীর্ঘ হতো তবে হয়তো ঢাকা এক মুহূর্তেই মৃত্যুপুরীতে পরিণত হতো। কোটি মানুষের জীবন আজ শুধুই টিকে আছে মাত্র এক ডিগ্রি কম কম্পন আর কয়েক সেকেন্ডের অনুগ্রহ আর মহান রাব্বুল আলামীনের অসীম দয়ায় ।

দুই) একতলা বা দোতলার মানুষ হয়তো ভয়ে দৌড়ে বের হয়ে যেতে পারে। তাদের অন্তত চেষ্টা করার অবকাশ থাকে। কিন্তু যারা উঁচু ভবনের সাত, আট বা বারো তলায় বসবাস করেন, তাদের জন্য কোনো পালাবার পথ নেই। এমন আকস্মিক বিপর্যয়ে দরজা খোলে না, সিঁড়ি দেখা যায় না,মানুষ কি করবে ভেবে পায়না। মানুষ তখন কেবল ভাগ্যের কাছে সমর্পিত হওয়ার অপেক্ষা করে।


তিন) এ অবস্থায় মানুষের আলোচনা হওয়া উচিত ছিল অপরিকল্পিত নগরায়ন নিয়ে, বিপর্যয়ের পর কিভাবে একটি শহরকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা যায় তা নিয়ে। কিন্তু জীবন ফিরে পাওয়া মানুষই কিছুক্ষণ পর আলোচনার কেন্দ্রবিন্দু করে তোলেছে কার ওড়না আছে, কে ওড়না পরেনি, কে কেমন পোশাক পরেছে এসব নিয়ে। হায় মানুষ!! আমাদের দৃষ্টি কেন সবসময় নারীর পোষাকেই আটকে থাকে।


চার) পরিবেশ উপদেষ্টার ভাষ্য ঢাকার প্রায় ৯০ শতাংশ ভবনই রাজউকের কোড অনুসারে নির্মিত নয়। প্রশ্ন আসে তাহলে এ ভবনগুলো দাঁড়াল কীভাবে? কে এগুলো নির্মাণ করলো? কে অনুমোদন দিল? উত্তর জানার জন্য বিশেষজ্ঞ দরকার হয় না। কারণ যারা ভবন তৈরি করেছে আর যারা অনুমোদন দিয়েছে সেখানেই ব্যাপক ঘুষের লেনদেন হয়েছে। আমরা কয়েকদিন এই নিয়ে আলোচনা করবো, দায় চাপাবো, তারপর আবার নতুন ভবন উঠবে, আবার ঘুষ চলবে, আবার কোনো বিপর্যয়ের সামনে মানুষ অসহায় হয়ে চেয়ে থাকবে। কিন্তু কেউ দায় নিবেনা।

পাঁচ)ভূমিকম্পের পর মানুষের প্রতিক্রিয়া ছিল বিচিত্র অথচ একই সুরে যেন বাঁধা। মুসলমান আযান দিচ্ছে, হিন্দু উলুধ্বনি করছে, খবর পাঠক সরাসরি সম্প্রচারে কলেমা পড়ছে। সবাই যার যার মতো করে নিজের স্রষ্টাকে স্মরণ করছে। মানুষের পা যখন শক্ত থাকে তখন তার ক্ষমতার দম্ভও থাকে। আর যখন বিপদের মুখোমুখি হয় তখন মানুষের অসহায়তা ও নিবেদন একই স্রোতে মিলেমিশে একাকার হয়ে যায়। কারণ এট দ্য এণ্ড আমরা সবাই একই রক্ত মাংসের মানুষ।

ছয়)জীবন, ধনসম্পদ সবই ভীষণ ভঙ্গুর। মুহূর্তে ভেঙে পড়তে পারে। মানুষ তার হাজারো প্রযুক্তি, গবেষণা সত্ত্বেও ভূমিকম্প, সাইক্লোন, টর্নেডো বা সুনামি থামাতে পারে না। এগুলো মানুষের হাতে নেই। কিন্তু লোভ, হিংসা, বিদ্বেষ, ঘৃণা এসব থামানোর ক্ষমতা মানুষের ইচ্ছে শক্তির মধ্যেই নিহীত আছে। অন্তত এই শিক্ষা আমরা যেন এই কম্পনের অভিজ্ঞতা থেকে নিতে পারি- প্রকৃতি আমাদের নাড়া দিয়েছে এবার আমরা নিজের ভিতরটাকেও একটু নাড়া দিই। আমরা যেন আরেকটু সহমর্মী হই, আমরা যেন আরেকটু বিশুদ্ধ হওয়ার চেষ্টা করি।



সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০২৫ রাত ১২:০২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পানি: জীবনের উৎস, আল্লাহর রহমতের অবিরাম ধারা এবং সৃষ্টিতত্ত্বের বৈজ্ঞানিক বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০১ লা এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৩০

পানি: জীবনের উৎস, আল্লাহর রহমতের অবিরাম ধারা এবং সৃষ্টিতত্ত্বের বৈজ্ঞানিক বিশ্লেষণ

ছবি, অন্তর্জাল থেকে নেওয়া।

পানি এই একটি শব্দে লুকিয়ে আছে সৃষ্টির রহস্য, জীবনের ধারা এবং মহান আল্লাহ তাআলার অফুরন্ত... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প

লিখেছেন রাজীব নুর, ০১ লা এপ্রিল, ২০২৬ বিকাল ৪:২৪



একসময় আমাদের গ্রামটা খাটি গ্রাম ছিলো।
একদম আসল গ্রাম। খাল-বিল ছিলো, প্রায় সব বাড়িতেই পুকুর ছিলো, গোয়াল ঘর ছিলো, পুরো বাড়ির চারপাশ জুড়ে অনেক গাছপালা ছিলো। বারো মাস... ...বাকিটুকু পড়ুন

রাসূলের (সা.) একমাত্র অনুসরনীয় আহলে বাইত তাঁর চাচা হযরত আব্বাস ইবনে আব্দুল মোত্তালিব (রা.)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০১ লা এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩




সূরাঃ ৩৩ আহযাব, ৩২ নং ও ৩৩ নং আয়াতের অনুবাদ-
৩২। হে নবী পত্নিগণ! তোমরা অন্য নারীদের মত নও। যদি তোমরা আল্লাহকে ভয় কর তবে পর পুরুষের সহিত কোমল... ...বাকিটুকু পড়ুন

মোরগের ডাক , বিজ্ঞানের পাঠ এবং গাধার প্রতি আমাদের অবিচার

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা এপ্রিল, ২০২৬ রাত ১:৫৫


গ্রামে বেড়ে ওঠা মানেই একটা অসাধারন শৈশব। আমাদের সেই শৈশবের একটা বড় অংশ জুড়ে ছিল মক্তবের মৌলভি সাহেবদের গল্প। তারা বলতেন, ভোররাতে মোরগ ডাকে কারণ সে ফেরেশতা দেখতে পায়।... ...বাকিটুকু পড়ুন

বঙ্গ ও বেঙ্গলীর শিকড় কী মুছে গেছে? নাকি পুণ্ড্রনগর সভ্যতার মত হারিয়ে গেছে ??

লিখেছেন ডঃ এম এ আলী, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ৯:০৮


বঙ্গ ও বেঙ্গলীর শিকড় কী মুছে গেছে নাকি পুণ্ড্রনগর সভ্যতার মত হারিয়ে গেছে ?? সামু ব্লগের এই ক্রান্তিকালে বিষয়টি নিয়ে একটু আলোচনা/পর্যালোচনা করে কিছু সময় কাঠানো যাক... ...বাকিটুকু পড়ুন

×