somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাননীয়া প্রধানমন্ত্রী, আল্লাহকে খুশি করার জন্যে এ কাজটিও করে দিন

৩১ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে অনেক স্কুলে ধর্মীয় শিক্ষক না থাকায় সাধারন শিক্ষক এমনকি কোনো কোনো সময় অমুসলিম মহিলা টিচাররাও কোরআন, হাদীস, দোয়া,মাসআলা ইত্যাদির ক্লাস নিয়ে থাকেন। অথচ বৃটিশ ও পাক আমলেও প্রতি স্কুলে মাওলানা স্যার নামে আলাদা টিচার ছিলেন। স্বাধীন বাংলাদেশে এ পদবীটি এখন আর নেই।

অথচ দেশের ৭০ হাজার (বর্তমান ঘোষণায় ৯০ হাজার)প্রাথমিক বিদ্যালয়ে ৯০ হাজার কওমী আলেম ধর্মীয় শিক্ষকরূপে নিয়োগ দিলে আগামী দিনের শিক্ষিত প্রজন্ম দীনি শিক্ষার ভিত্তির উপর গড়ে উঠতো।
২০১০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ‘ সরকার দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগে কার্যকর পদক্ষেপ নেবে।’
(প্রথম আলো : ২১ জানুয়ারি, ২০১০)

দুঃখজনক হলো, প্রাইমারি স্কুলে ক্রীড়া ও সঙ্গীত শিক্ষক নিয়োগের ঘোষণা এলেও ধর্মীয় শিক্ষক নিয়োগের কোনো উদ্যোগ নেই। অবিলম্বে মাননীয় প্রধানমন্ত্রী এ সিদ্ধান্ত বাস্তবায়নে আন্তরিক পদক্ষেপ নিবেন বলে আশাকরি।

দেশের সরকারি কলেজগুলোতে মালি, সঙ্গীত শিক্ষকের পদ আছে কিন্তু হাজার হাজার ছাত্রদের জন্য মসজিদ থাকলেও নেই ইমামের পদ। ঝাড়ুদারের চেয়েও ইমামের বেতন থাকে কম। ৩০ বছর সরকারি কলেজ মসজিদে ইমামতি করেও অবসরে ফিরতে হয় খালি হাতে। ৯০ ভাগ মুসলমানের টেক্সের টাকায় একটি কলেজে শত শত শিক্ষক কর্মচারির বেতন দেয়া গেলে ইমামের বেতন কেন নয়?

কওমি সনদের স্বীকৃতির জন্য প্রধানমন্ত্রীকে ‘সংবর্ধনা’ যদি দেওয়াই হয় তাহলে সে অনুষ্ঠানে যেন সরাসরি এ দুটো বিষয়ে সরকারের বাকি দিনগুলোর মধ্যেই কার্যকর পদক্ষেপ গ্রহণের ঘোষণা প্রধানমন্ত্রীর কাছ থেকে আদায় করা হয়।

স্বীকৃতি দিতে রাষ্ট্রের টাকা লাগে না। কিন্তু দাওরা পাসের মাস্টার্স স্বীকৃত এ শিক্ষার্থীদের জন্য কর্মসংস্থানের সুযোগ করে দিতে টাকা লাগে। অর্থ খরচ ছাড়াই স্বীকৃতি দিয়ে ‘শুকরিয়া’ নেওয়াটা তখনই জনগণের কাছে তখনই ন্যূনতম গ্রহণযোগ্যতা পাবে, যখন স্বীকৃতির পাশাপাশি প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিয়ে শিশুদের ধর্মীয় শিক্ষার মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি দাওরা (মাস্টার্স) ডিগ্রিধারীদের এ খাতে কর্মসংস্থানের ব্যবস্থা এবং সরকারি প্রতিষ্ঠানের ইমামদের সরকারি স্কেলে বেতনের ব্যবস্থা করলেই প্রমাণিত হবে যে তিনি সত্যিকার অর্থেই ইসলামের খেদমত করে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে চান।আল্লাহ তাওফীক দান করুন, আমীন।

মাওলানা উবায়দুর রহমান খান নদভী
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

ঠেলায় নাম বাবাজি

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৯


সময়টা সরকারের জন্য মোটেও ভালো যাচ্ছে না। একদিকে গ্যাস আর বিদ্যুতের সংকটে মানুষ প্রতিদিন কষ্টে দিন কাটাচ্ছে, অন্যদিকে সরকারের একের পর এক সিদ্ধান্ত নেটিজেনদের বাধার মুখে পড়ছে। ফলে সরকার নতুন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

×