গত বৃহস্পতিবার(১১।০৭।২০১৩) ( হঠাৎ ইনফরমেশন মিনিষ্ট্রি থেকে আমার কাছে ফোন আসল। আমি তো অবাক। ব্যাপার কি! তারপর ওরা জানালো যে দীর্ঘ প্রতীক্ষিত বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট বিল-২০১৩ চলতি জাতীয় সংসদ অধিবেশনে পাস হয়েছে। এ ব্যাপারে কার্যক্রম শুরু করার জন্য একটি কমিটি করা হয়েছে। কমিটিতে আমি একজন মেম্বার হিসেবে যেন ১৭।০৭।২০১৩ তারিখের মিটিং-এ উপস্থিত থাকি। জনাব বজলুর রহমান(যুগ্ম সচিব) এ সভায় উপস্থিত থাকবেন। খুব শিঘ্রই আপনার ঠিকানায় চিঠি পাঠানো হবে। আমার তো তখন নিজেকে একজন কেউকেটা মনে হচ্ছে। সচিব, যুগ্ম সচিব, গণ্যমান্য ব্যক্তিবর্গ আমার সঙ্গে মিটিং করার জন্য অপেক্ষা করছে। আহ! কি শান্তি। তার পরও মনের ভেতর খচ খচ করছে। আমার ঠিকানা তারা কোথায় পাবে?
রবিবারে আবার ফোন। আপনি আসছেন তো? আপনার চিঠি কিন্তু পাঠানো হযে গেছে। আমি তখন জানতে চাইলাম - কোথায় পাঠানো হয়েছে আমার চিঠি? তারা বলল আপনার ইন্সটিটিউটের ঠিকানায়। ইন্টারন্যাশনাল একাডেমী অফ ফিল্ম এন্ড মিডিয়ার ঠিকানায়। তখন ভাবলাম - হয়তো বিএফডিসি এর সঙ্গে প্রোগ্রাম আয়োজন করতে বেশ কয়েকটি মিটিং ও সিটিং দিতে হয়েছে। হয়তো তারাই আমার নাম দিয়েছে।
আমি তখন ইন্সটিটিউট সংক্রান্ত বিল নিয়ে ঘাটাঘাটি শুরু করেছি। মিটিংএ আলোচনা করতে হলে তথ্য জানাটা তো জরুরী। তাছাড়া রথী মহারথীদের পাশে বসে আলোচনায় নিজেকে সমৃদ্ধ না করে তো আর যাওয়া যাবে না, তাই বাইরের দেশের বিভিন্ন ইন্সটিটিউটের খবরও জানতে শুরু করলাম, বলা যায় দস্তুর মত পড়াশুনা শুরু করলাম।
১৭ তারিখ সকাল বেলা রেডি হচ্ছি- আমার অফিসে হাজিরা দিয়ে তারপর সেন্সরবোর্ডে মিটিং এটেন্ড করবো। এমন সময় সুন্দর মিউজিক

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


