প্রসঙ্গত বলে রাখা দরকার যে, রবীন্দ্রনাথের উপন্যাস নিয়ে প্রথম যে চলচ্চিত্রটি মুক্তি পায় তার নাম “বিসর্জন”। ১৯২৯ সালে নির্মিত এই চলচ্চিত্রটির প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন সেই সময়ের ডাকসাইটে, জনপ্রিয় অভিনেত শিশিরকুমার ভাদুড়ী। এরপর থেকে মানভঞ্জন, গিরিবালা, দালিয়া, দেনা -পাওনাসহ বেশ কয়েকটি চলচ্চিত্র নির্মিত হয়।
রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই একটি চলচ্চিত্র পরিচালনা করেন যার নাম “নটীর পুজা”, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর নিজে অভিনয় করেছেন।
রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনী অবলম্বনে নির্মিত যে চলচ্চিত্রটি আমি প্রথম দেখি তার নাম খোকাবাবুর প্রত্যাবর্তন। আমি তখন ক্লাস সেভেন এ পড়ি । সেই সময় উত্তম কুমার ক্রেজ ছিল ভিষণ। আমার মা-চাচীরা সব উত্তম কুমার ফ্যান ছিল। উত্তম কুমারের সিনেমা থাকলে আর কথাই ছিল না। তখন আমাদের বাড়িতেও টিভি ছিল না। ফুফুর বাড়িতে বেড়াতে গিয়ে আমি প্রথম দেখি খোকাবাবুর প্রত্যাবর্তন।
আশা করি রবীন্দ্র চলচ্চিত্র সপ্তাহের এই আয়োজন দর্শকদের ভাল লাগবে।
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০১৩ রাত ১২:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


